0%

৯৫ টাকা অতীত! বাড়ছে রাজ্যের রেশন ডিলারদের কমিশন, নির্দেশিকা খাদ্য দফতরের

SOBDIK NEWS: উৎসবের মরশুমে রাজ্যের রেশন ডিলারদের (Ration Dealer) জন্য সুখবর। বাড়তে চলেছে রেশন ডিলারদের কমিশনের পরিমাণ। খাদ্য দফতরের (West Bengal Food Department) তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। এবার থেকে কুইন্টাল প্রতি কত টাকা করে পাওয়া যাবে সেটাও জানিয়েছে দফতর।

রেশন ডিলাররা কত টাকা করে কমিশন পাবেন? | (Ration Dealer)

রেশন ডিলাররা আগে কুইন্টাল প্রতি ৯০ টাকা করে কমিশন পেতেন। কেন্দ্রীয় সরকারের তরফে অনেক আগেই ১০ টাকা করে বাড়িয়ে তা ১০০ টাকা করে দেওয়া হয়েছে। গত এপ্রিল মাস থেকে তা কার্যকর হওয়ার কথা।

এদিকে রেশন ডিলারদের কমিশনের অর্ধেক কেন্দ্র দেয়, বাকিটা দেয় রাজ্য। ফলে কেন্দ্রের তরফে কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও রাজ্য বিজ্ঞপ্তি জারি না করায় পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে এবার বিজ্ঞপ্তি জারি করে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর ঘোষণা করল খাদ্য দফতর।

আরও পড়ুনঃ প্লাস্টিক দিলেই পাওয়া যাবে চিকেন ফ্রাই, পিৎজা! অভিনব উদ্যোগের ঘোষণা অগ্নিমিত্রার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের রেশন ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন হিসেবে ১০০ টাকা করে দেওয়া হবে। বর্ধিত কমিশন গত এপ্রিল মাস থেকে কার্যকর হবে। যদিও এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কারণ তৃণমূল আমলে রাজ্যের তরফে কুইন্টাল প্রতি আরও পাঁচ টাকা করে অতিরিক্ত কমিশন দেওয়া হত। ফলে এই রাজ্যের ডিলাররা কমিশন হিসেবে ৯৫ টাকা করে পেতেন। সেই হিসেবে কেন্দ্রের তরফে আরও ১০ টাকা করে কমিশন বাড়ানো হলে ১০৫ টাকা পাওয়ার কথা। তবে খাদ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত কমিশন ১০০ টাকা হবে।

এই পরিস্থিতিতে রেশন ডিলারদের একাংশের মধ্যে কুইন্টাল প্রতি কমিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। খাদ্য দফতরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিলার সংগঠন। সংশ্লিষ্ট চিঠিতে এর ব্যাখ্যা চাওয়া হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker