0%

ছাঁটাই একাধিক বড় তারকা, হাতে কোটি কোটি টাকা, নিলামে কাদের টার্গেট করবে কেকেআর?

আইপিএলের গত মরশুমটা মোটেই ভালো যায়নি কেকেআরের। সম্ভবত সে কারণেই নতুন মরশুমের আগে নতুন করে দল গুছিয়ে নিতে চাইছে নাইটরা। আগামী মরশুমের জন্য নাইটদের রিলিজ করা ক্রিকেটারদের তালিকায় প্রত্যাশিতভাবেই একাধিক বড় নাম রয়েছে। আবার রিটেনশন তালিকাটাও মোটামুটি প্রত্যাশিতই। মোটের উপর কেকেআর নিজেদের দলের শক্তিশালী জায়গাগুলি ধরে রেখেছে। ‘অপ্রয়োজনীয়’ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়া হয়েছে।

আইপিএলে কেকেআরের রিলিজ তালিকা।

কাদের রিটেন করল কেকেআর:
অনুকূল রায়, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মণীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

কেকেআরের রিটেনশন তালিকায় সবচেয়ে বড় চমকের নাম ক্যামেরন গ্রিন। আগের মরশুমে গ্রিনকে ২৫ কোটি টাকারও বেশি দিয়ে কিনেছিল নাইটরা। গ্রিন খুব খারাপ খেলেননি। তবে ওই বিরাট দামের সঙ্গে তিনি সুবিচার করে উঠতে পারেননি। তাছাড়া এই মরশুমে অজি অলরাউন্ডার আদৌ গোটা মরশুম খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও কেকেআর গ্রিনকে রিটেন করেছে। এক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, আগামী মরশুমে যদি তিনি নাও খেলেন, তাও ভবিষ্যতের কথা ভেবে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নয়তো গ্রিনকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে যশস্বী জয়সওয়ালকে ট্রেড করতে আনতে পারে নাইটরা। সেজন্যও গ্রিনকে রিটেন করা হতে পারে।

এখন প্রশ্ন এ তো গেল রিটেনশনের তালিকা। ৪১.৬৫ কোটি নিয়ে নিলামে কাদের টার্গেট করতে পারে কেকেআর। নাইটরা অবশ্যই টপ অর্ডারে একজন ভালো ভারতীয় ব্যাটার বা ওপেনারের খোঁজ করবে। সেক্ষেত্রে তাঁদের টার্গেট হতে পারেন আগে কেকেআরের অধিনায়কত্ব করা নীতীশ রানা। আবার বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলের কথাও ভাবা হতে পারে। দু’জনকেই ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। নাইটরা একজন ভালো ফিনিশারের খোঁজও করবে। সেক্ষেত্রে সিমরন হেটমেয়ারের মতো তারকার দিকে নজর দেওয়া যেতে পারে। ভারতীয় ফিনিশারদের মধ্যে শাহরুখ খানের দিকে নজর দিতে পারে নাইট ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের তরুণ তারকা প্রশান্ত বীরের দিকেও তাকাতে পারে কেকেআর। নাইটদের ভারতীয় পেস বিভাগ বেশ শক্তিশালী হলেও তাতে অভিজ্ঞতার অভাব স্পষ্ট। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ বিদেশি পেসার বাজার থেকে তুলতে চাইবে নাইটরা। সেক্ষেত্রে ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে বা লকি ফার্গুসন, আনরিখ নখিয়ারা টার্গেট হতে পারেন। এদের বাইরেও নিলামে একাধিক ক্রিকেটার কিনতে পারে নাইটরা।

কেকেআরের রিটেনশন তালিকায় সবচেয়ে বড় চমকের নাম ক্যামেরন গ্রিন। আগের মরশুমে গ্রিনকে ২৫ কোটি টাকারও বেশি দিয়ে কিনেছিল নাইটরা। গ্রিন খুব খারাপ খেলেননি। তবে ওই বিরাট দামের সঙ্গে তিনি সুবিচার করে উঠতে পারেননি। তাছাড়া এই মরশুমে অজি অলরাউন্ডার আদৌ গোটা মরশুম খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও কেকেআর গ্রিনকে রিটেন করেছে। এক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, আগামী মরশুমে যদি তিনি নাও খেলেন, তাও ভবিষ্যতের কথা ভেবে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নয়তো গ্রিনকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে যশস্বী জয়সওয়ালকে ট্রেড করতে আনতে পারে নাইটরা। সেজন্যও গ্রিনকে রিটেন করা হতে পারে। 

এখন প্রশ্ন এ তো গেল রিটেনশনের তালিকা। ৪১.৬৫ কোটি নিয়ে নিলামে কাদের টার্গেট করতে পারে কেকেআর। নাইটরা অবশ্যই টপ অর্ডারে একজন ভালো ভারতীয় ব্যাটার বা ওপেনারের খোঁজ করবে। সেক্ষেত্রে তাঁদের টার্গেট হতে পারেন আগে কেকেআরের অধিনায়কত্ব করা নীতীশ রানা। আবার বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলের কথাও ভাবা হতে পারে। দু'জনকেই ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। নাইটরা একজন ভালো ফিনিশারের খোঁজও করবে। সেক্ষেত্রে সিমরন হেটমেয়ারের মতো তারকার দিকে নজর দেওয়া যেতে পারে। ভারতীয় ফিনিশারদের মধ্যে শাহরুখ খানের দিকে নজর দিতে পারে নাইট ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের তরুণ তারকা প্রশান্ত বীরের দিকেও তাকাতে পারে কেকেআর। নাইটদের ভারতীয় পেস বিভাগ বেশ শক্তিশালী হলেও তাতে অভিজ্ঞতার অভাব স্পষ্ট। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ বিদেশি পেসার বাজার থেকে তুলতে চাইবে নাইটরা। সেক্ষেত্রে ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে বা লকি ফার্গুসন, আনরিখ নখিয়ারা টার্গেট হতে পারেন। এদের বাইরেও নিলামে একাধিক ক্রিকেটার কিনতে পারে নাইটরা।
কোন দলের হাতে কত টাকা?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker