হাতে ১৫ দিন সময়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের, শোকজ সাংসদ

সবদিক নিউজ:চরম অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। সেই ইসুতেই এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল নেতাকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। আদালত ১৫ দিনের মধ্যে এ বিষয়ে নেতার জবাব তলব করেছে।
হাইকোর্টের কোপে অভিষেক! Abhishek Banerjee
এর আগে অভিষেকের এই মন্তব্য নিয়ে সরগরম হয়েছিল এজলাস। উষ্মাপ্রকাশ করে বিচারপতি কৃষ্ণ রাও গত বৃহস্পতিবার কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তার তালিকা চেয়েছিলেন অভিষেকের কাছে। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, অভিষেক ওই কথা ফৌজদারি আদালত অবমাননার শামিল।
কেন আদালত অবমাননার মতো মন্তব্য করার পরেও তাঁর বিরুদ্ধে সাজা দেবে না আদালত, সেই নিয়ে জবাব দিতে বলা হয়েছে নেতাকে। আদালতের পর্যবেক্ষণ, বিচারপ্রক্রিয়ায় আদালতের কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন সাংসদ। আদালতের এই পদক্ষেপের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এসআইআরে কীভাবে নেওয়া হল সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের কাছে ৪৮ প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে বিরোধীরা
মূল ঘটনা:
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অভিষেকের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে ওঠা মামলার শুনানির সময় চলাকালীনই সেই মন্তব্যের প্রসঙ্গ তুলে আনেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। এজির দাবি, অভিষেক ওই সাক্ষাৎকারে যা বক্তব্য রেখেছেন তা আদালত অবমাননার শামিল।
মঙ্গলবার বিতর্কিত এই মন্তব্যের জন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, সেই নিয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। জবাব দেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। ১৫ দিনের মধ্যে তাঁকে শো কজের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
বিস্তারে আসছে…



