আলোর রোশনাইয়ে ফুটে উঠছে সরকারি উদ্যোগের ছবি, সুসজ্জিত আলোয় প্রচার করা হচ্ছে একাধিক জনমুখী প্রকল্প

সবদিক নিউজ: রাজ্যে পালাবদলের পর কলকাতার ইডেন গার্ডেনে দুর্গাপুজার নজর কারো শোভাযাত্রার পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসব বলে ঘোষণা করে চমকে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর রাজ্যবাসী শুধু নন, দেশ-বিদেশ থেকে লাখো লাখো দর্শণার্থী সামিল সাবেক ফরাসডাঙায় (Government Scheme)।
আলোর সাজে সরকারি প্রকল্পের খতিয়ান (Government Scheme)
উৎসবমুখর মানুষের মধ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাই আলোক শিল্পকে বেছে নেওয়ার কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল (Government Scheme)। তারই নমুনা হিসেবে সর নতুন সরকারের আমলে জনমুখী তথা চর্চিত প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা যোজনা, যুবক যুবতীর জন্য যুবশক্তি, প্রবীনদের বার্ধক্য ভাতা, মহিলাদের জন্য বিনা খরচে বাস যাত্রা, স্কুল পড়ুয়াদের সাইকেলের বিলির সারথি প্রকল্প তথা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতের প্রকল্প কে আলোর মাধ্যমে সবার সামনে ফুটিয়ে তোলার অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সেখানে লোহার কাঠামোর ওপর ভিনাইল বোর্ডের মধ্যে সরকারের জনমুখী প্রকল্পে রঙিন ছবি এঁকে এলইডি আলো দিয়ে সুন্দর ভাবে দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। দিল্লি রোড থেকে চন্দননগর ঢোকার মুখে থেকে শুরু করে সোজা phes রাস্তা জুড়ে রাস্তার দুই ধরে কয়েক কিমি এলাকা নিয়ে সরকারের আর্থিক ও সামাজিক সুরক্ষার দিক গুলি তুলে ধরে জ্বলজ্বল করছে সুসজ্জিত আধুনিক আলো।
দোকানের মতো পারফেক্ট চা বানাতে জানুন দুধ-জলের সঠিক অনুপাত
এছাড়াও, রাস্তা পেরিয়ে চন্দনননগর রেলব্রিজকে নতুন সরকারের আমলে বাড়তি গুরুত্ব দিয়ে আলোর মালায় মুড়ে দেওয়া হয়েছে। হাল্কা লোহার কাঠামোয় মা জগদ্ধাত্রীর মুখ, শঙ্খ, চক্র, গদা ও সিংহের মতোই আলোয় উজ্জ্বল সরকারি প্রকল্পের প্রচার।
এর পাশাপাশি, নানা ধরনের লাইটের বাহার চোখে পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছ’মাসের বিজেপি সরকার জনমুখী প্রকল্পের প্রচারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে বেছে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চন্দননগরবাসী (Government Scheme)।



