0%

জাতীয় স্তরে স্বীকৃতি, স্বনিধি সম্মান অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলা, জানালেন শুভেন্দু অধিকারী

SOBDIK NEWS: শুভেন্দু সরকারের আমলে আবারও জাতীয় স্বীকৃতি পেল বাংলা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘স্বনীধি সন্মান ২০২৬’ পুরস্কারের (SVANidhi Samman Awards 2026) জন্য পশ্চিমবঙ্গ ও দুর্গাপুর পুর্নিগম নির্বাচিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাস্তায় জিনিসপত্র বিক্রি করা হকার বা পথবিক্রেতাদের আর্থিক সাহায্য করা হয়েছে। ফলে তাদের জীবনযাত্রা যেমন পরিবর্তন হয়েছে তেমনি রোজগার প্রদান করা হয়েছে। সেই কাজের জন্যই এবার নয়াদিল্লিতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে রাজকে।

জাতীয় স্তরে স্বীকৃতি পেল বাংলা

মুখ্যমন্ত্রী সকাল সকালই এই সুখবর জানিয়েছেন। শুভেন্দু সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, এই প্রথম রাজ্য বিভাগে জাতীয় স্তরে রয়েছে বাংলার নাম। এর জন্য আগামী ২০ই নভেম্বর রাজধানী নয়া দিল্লিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। এটি রাজ্যের প্রথম স্বনিধি পুরস্কার এবং রাজ্য নগরন্নোয়ন ও পুর বিষয়ক দফতর ও SUDA এর কাজের জন্য পি যাওয়া তৃতীয় ও চতুর্থ পুরস্কার হতে চলেছে।

এদিন নগরোন্নয়ন দফতর থেকে শুরু করে দুর্গাপুর পুরনিগম ও SUDA এর সমস্ত আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিশ্রমের ফলেই জাতীয় স্তরের এই স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ, জানান তিনি।

আরও পড়ুনঃ অক্টোবরে আরও কমল বেকারত্বের হার! গ্রাম-শহরে বাড়ছে মহিলাদের কর্মসংস্থান, প্রকাশ্যে রিপোর্ট

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে যুগ্ম সচিব ঈশা কালিয়া রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবের উদ্দেশ্যে এই পুরস্কারের জন্য চিঠি লিখেছেন। যেখানে আগামী ২০ই নভেম্বর নয়া দিল্লির ডাক্তার আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে সকাল ১১টা থেকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে আসার জন্য ১৭ই নভেম্বরের মধ্যে একটি ১০ সদস্যের প্রতিনিধি দল বানিয়ে নাম নথিভুক্ত করার জন্যও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১লা জুন স্বনিধি প্রকল্প প্রথম চালু হয়। মূলত ছোট ব্যবসায়ী বা পথবিক্রেতাদের আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু হয়েছিল। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বনিধি স্কিমে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য মূলধন পেতে পারেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker