0%

নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাম ঘটনার চক্রী লস্কর কমান্ডার

SOBDIK NEWS: কুলগাম (Jammu & Kashmir) হামলার অন্যতম চক্রী লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট নিহত, এমনটাই মনে করা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে লতিফ ভাট সহ আরও কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

জম্মু কাশ্মীরে (Jammu & Kashmir) নিরাপত্তাবাহিনীর হাতে নিকেশ জঙ্গি

সূত্রের খবর অনুযায়ী, সোমবার দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনী অপারেশন চালায়। তাতেই এই জঙ্গিরা নিকেশ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত ১১ নভেম্বর দুপুরে মীর বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফ এর একটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বাইকে করে জঙ্গিরা এসেছিল বলে জানা যাচ্ছে।

কুলগামে আহত জওয়ান: ওই হামলায় ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হন, যাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের এক জওয়ান শান্তনু চন্দ্র। আহতদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগ জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে কিশতওয়ারে দুই স্পেশ্যাল পুলিশ অফিসারকেও খুন করে জঙ্গিরা।

আরও পড়ুন : মাঝ গঙ্গায় তলিয়ে যাচ্ছে কুকুর, দেখেই তৎপর ইন্দ্রনীল খাঁ, মানবিকতার নজির গড়লেন মন্ত্রী

সাফল্য নিরাপত্তা বাহিনীর: সিআরপিএফ এর জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) এডিজি সন্দীপ খিরওয়ার বলেছিলেন, ‘আমাদের বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল। তাঁরা তেমন গুরুতর আহত হননি। তবে এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে’।

আরও পড়ুন : দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা, হাসিনাকে ফেরানোর দায় দিল্লির উপর চাপাল ঢাকা

এরপরেই সোমবার অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবার কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। ওই এনকাউন্টারেই মৃত্যু হয় লতিফ ভাটের। অন্য এক জঙ্গি এখনও নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে রয়েছে বলে খবর। আশপাশের এলাকাও পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker