0%

আজই তৈরি ঘূর্ণিঝড়! ৬ দিন টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, মঙ্গলে কোথায় কোথায় দুর্যোগ জানুন

সবদিক নিউজ:ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। যার জেরে তাপমাত্রা আবারও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভান তৈরি হতে পারে। এর অভিমুখ থাকবে অন্ধ্রের দিকে। তবে পরোক্ষ প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়াতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাম ঘটনার চক্রী লস্কর কমান্ডার

এদিন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে সেরম বৃষ্টির সম্ভাবনা নেই। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টি কমবে। ২৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker