0%

শচীন হতে চাও নাকি কাম্বলি? বৈভবের জন্য কঠিন প্রশ্ন কপিলের, সতর্কবার্তা ‘পার্টি কালচার’ নিয়েও

শচীন তেণ্ডুলকর হবে না বিনোদ কাম্বলি? সেটা বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিজেই ঠিক করে নিতে হবে। আর এই প্রশ্নটা ছুড়ে দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব। বৈভবের মধ্যে প্রতিভার অভাব নেই- মেনে নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু প্রলোভন আসবে। তাতে কি ভেসে যাবে ১৫ বছরের বিস্ময় প্রতিভা। আশঙ্কার সঙ্গে সাবধানও হতে বলছেন কপিল।

শচীন ‘ক্রিকেটের ঈশ্বর’, তাঁর সঙ্গেই উত্থান ঘটেছিল কাম্বলির। এমনকী অনেকে তো ক্রিকেট প্রতিভায় কাম্বলিকে শচীনের থেকে এগিয়ে রাখতেন। কিন্তু বিশৃঙ্খল জীবনযাত্রায় ভেসে গিয়েছেন কাম্বলি। এখনও দুই বন্ধুর পার্থক্য নিয়ে আলোচনা হয়। এবার বৈভবের জন্য দুশ্চিন্তা জানালেন কপিল।

তিনি বলেন, “ওকে এখনও অনেক পথ চলতে হবে। ভারতীয় দলের অংশ হলেও ও নিয়মিত সুযোগ পাচ্ছে না। আমার ধারণা, এটার আসল কারণ হল তার খেলার ধরন। এখন সবাই অ্যাকশন পছন্দ করে। বৈভবের মতো কম বয়সি একজন চার-ছক্কা মারছে, সেটা দেখতে সবাই ভালোবাসে। তাকে আরও সময় দিতে হবে। ওর মধ্যে প্রতিভার কোনও কমতি নেই।”

কিন্তু কপিল সাবধান করছেন বৈভবকে। তাঁর পরামর্শ, শুধু ক্রিকেট নিয়েই ভাবো, আর কোনও কিছুতে মনোযোগ দেওয়ার দরকার নেই। বিশ্বজয়ী অধিনায়ক বলছেন, “বৈভবকে অনেক দূর যেতে হবে। এখন চারদিকে টাকা-পয়সা নিয়ে কথা হবে। ১৫ বছর বয়সে শুধু ক্রিকেট নিয়েই ভাবা উচিত। কিন্তু ১৮-১৯ বছর বয়সে গেলেই মাঠের বাইরের অনেক কিছু ওর সামনে চলে আসবে। পার্টি চলবে, প্রলোভন আসবে, ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা হবে। তখন কি ও শচীন হবে নাকি কাম্বলি হবে? এই পর্যায়ে সেটা বলা খুব মুশকিল।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker