পাকিস্তানের কাছে হারে গ্যালারিতে আগুন, সমর্থকদের বেয়াদপিতে লজ্জায় নাক কাটা গেল বাংলাদেশের

ঘরের মাঠে খেলা। শক্তিশালী দল নিয়েও পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে বসল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে যাওয়া হল না হামজা চৌধুরীদের। ফলে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ২১ বছরের অপেক্ষা কাটল না পদ্মাপাড়ের দেশের। সেমিফাইনাল থেকে বিদায়ের পর উত্তপ্ত হয়ে উঠল গ্যালারি। আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের শান্ত করার চেষ্টা করতে হয় হামজাকে।
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। কোনও গোল হজম না করেই শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু সেমিফাইনালে এসে থেমে গেল সেই দৌড়। প্রতিযোগিতায় প্রথম গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় তুলে নেয় পাকিস্তান। এই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল তারা।
Angry Bangladesh Fans Burned Things In Stadium After Shocking Loss To Pak. In Last 30 Years In 10 Meeting Bangladesh Only Lost Once Vs Pakistan. So It Was A Shocking Defeat, People Didn’t Expect They Will Lose Vs @FootballPak In Football. Its Exact 30 Years Back India Vs SL Eden Semifinal Vibe. #SAFFChampionship2026 #Bangladesh #Pakistan
— বাংলার ছেলে 🇧🇩 (@iSoumikSaheb) November 14, 2026
বাংলাদেশের হারের পর সমর্থকদের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে বিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে গোল করেন সামাদ। তবে শ্রাবণকে একা কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় বাংলাদেশের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে দলকে বাঁচিয়েছেন তিনি। গ্রুপ পর্বে বাংলাদেশ যে একটিও গোল হজম করেনি, তার পিছনেও বড় ভূমিকা ছিল শ্রাবণের।
Hamza Choudhury appeals to angry fans to calm down after flares are thrown onto the ground. Bangladesh lost the SAFF semi final against Pakistan in Dhaka. https://t.co/xM3w6OcTiq
— Total Football (@TotalFootball) November 14, 2026
তবে ম্যাচের পর ঢাকার গ্যালারির ছবি নিয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেয় কিছু সমর্থক। ফুটবলে হার-জিত খেলারই অঙ্গ। কিন্তু সেই হতাশা থেকে আগুন লাগিয়ে অন্যদের বিপদের মুখে ঠেলে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর সমর্থকদের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর ফুটবলমহলের। তবে এ হেন ঘটনায় তাদের যে লজ্জায় নাক কাটা গিয়েছে, তা বলাই বাহুল্য।
শেয়ার
লিংক



