অক্টোবরে আরও কমল বেকারত্বের হার! গ্রাম-শহরে বাড়ছে মহিলাদের কর্মসংস্থান, প্রকাশ্যে রিপোর্ট

SOBDIK NEWS: পুজোর মাসে সত্যিই একটি খুশির খবর মিলেছে। অক্টোবরে দেশের বেকারত্বের (Unemployment) হার কমে ৪.৯% হয়েছে। যেটা এর আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরেই ৫% ছিল। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের তরফ থেকে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS এর লেটেস্ট বুলেটিনে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ১৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে কর্মরত (Employement) বা কাজ খুঁজছেন এমন মানুষদের ক্ষেত্রে হার এক বছর আগের অক্টোবরের ৫.২ শতাংশের তুলনায়ও ০.৩ শতাংশ পয়েন্ট কম।
অক্টোবরে দেশ জুড়ে বেড়েছে কর্মসংস্থান
রিপোর্ট বলছে শহরাঞ্চলে বেকারত্বের হার সেপ্টেম্বরের ৬.৯% থেকে নেমে ৬.৭% এসেছে। গ্রামীণ এলাকায় তা ৪.২% এ স্থির রয়েছে। শহরে উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি। গ্রামীণ এলাকায় হার অপরিবর্তিত থাকলেও সামগ্রিক চিত্রে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
সেপ্টেম্বর মাসের তুলনায় মহিলাদের কাজের ক্ষেত্রে অংশগ্রহণের হার ৩৪.৬% থেকে বৃদ্ধি পেয়ে ৩৫% এ পৌঁছেছে। ফেব্রুয়ারি ২০২৬ এর পর এটাই সর্বোচ্চ। গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই হার আরও ভালো। আগে যেখানে মহিলাদের কর্মক্ষেত্রে ৩৮.৯% ছিল সেখান থেকে এখন ৩৯.৫% হয়ে গিয়েছে। মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার এতটাই কমে গিয়েছে যে সেটা ২০২৬ সালের সর্বনিম্ন। যদিও পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের হার ৪.৯% এই স্থির রয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জোড়া লক্ষ্মীলাভ! DA বাড়ার পর বেতন বৃদ্ধি সংক্রান্ত বড় আপডেট
সামগ্রিকভাবে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে হয় কোনো কাজের সাথে যুক্ত রয়েছে বা কাজ খুঁজছেন ও কাজ করার জন্য তৈরি এমন লোকের পরিসংখ্যা বেড়ে গিয়েছে। আগে যেখানে ৫৫.% লোক কাজ খুঁজছিলেন সেটা বর্তমানে বেড়ে ৫৫.৭% হয়েছে। এই রিপোর্ট তৈরির জন্য মোট ৩,৭০,৪৭৫ এর উপরে করা সমীক্ষাকেই ব্যবহার করা হয়েছে। যার মধ্যে গ্রামীণ এলাকার লোকের সংখ্যা ২,১১,৪৭৪ জন এবং শহরের ক্ষেত্রে এই সংখ্যাটা ১,৫৯,০০১।
প্রসঙ্গত, PLFS এর এই সমীক্ষা পরিচালন, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় করে থাকে। যেটা দেশের কর্মরত ও বেকারদের বাস্তব চিত্রটা বুঝতে সাহায্য করে। তবে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে যে বেকারত্ব কমেছে ও কর্মসংস্থানের পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে সেটা বোঝা যাচ্ছে।



