0%

UPI transactions Record: শুধুমাত্র অক্টোবরেই লেনদেন ৩১.৫৩ লক্ষ কোটি, সর্বকালীন রেকর্ড গড়ল UPI

SOBDIK NEWS: বর্তমানে ছোট থেকে বড় সকলেই ইউপিআই (UPI) ব্যবহার করেন। চায়ের দোকান থেকে শুরু করে কেনাকাটি কিংবা বড় টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও সেকেন্ডের মধ্যেই পেমেন্ট হয়ে যায় ইউনিফায়েড পেমেন্ট সিস্টেম বা UPI এর মাধ্যমেই। আর এবার জানলে অবাক হয়ে যাবেন এবছর অক্টোবর ও নভেম্বর মাসে নতুন রেকর্ড করেছে ইউপিআই লেনদেনের (UPI Transaction) সংখ্যা।

রেকর্ড UPI লেনদেন অক্টোবর মাসে

NPCI এর মতে, গতমাসে অর্থাৎ শুধুমাত্র অক্টোবরেই ২৫৪৭ কোটি বার লেনদেন করা হয়েছে ইউপিআইয়ের মাধ্যমেই। যেটা সেপ্টেম্বর মাসে ছিল ২৪০৭ কোটি বার। অর্থাৎ এক মাসের ব্যবধানেই প্রায় ৬% বেড়েছে লেনদেনের সংখ্যা। এর পিছনে মূলত দুর্গাপুজো, দেওয়ালির মত উৎসবের হাত রয়েছে।

তবে শুধুমাত্র লেনদেনের সংখ্যা নয়, টাকার অঙ্কটাও বেশ চমকে দেওয়ার মত। সেপ্টেম্বর মাসে ভারতে মোট ২৯.৩৭ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল UPI এর মাধ্যমে। যেটা অক্টোবর মাসে বেড়ে হয়েছে মোট ৩১.৫৩ লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৭.৩৫% বেশি। আর গতবছরের অক্টোবর মাসের তুলনায় এবছরে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে ১৬%। অর্থ্যাৎ প্রতিদিন গড়ে ১ লক্ষ ১ হাজার ৭০৭ কোটি বারে ১ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ জাতীয় স্তরে স্বীকৃতি, স্বনিধি সম্মান অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমের কারণে কেনাকাটা বেড়েছে তাছাড়া নিত্যপ্রয়োজনীয় লেনদেন তো রয়েছেই। তাছাড়া ধনতেরস উপলক্ষেও অনেকে ইলেক্ট্রনিক্স জিনিস ও সোনা-রূপো কিনেছেন। এক্ষেত্রেও যথেচ্ছ ইউপিআইয়ের ব্যবহার হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই UPI দেশের ডিজিটাল লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ছোট থেকে বড় দোকান, শপিং মল থেকে রাস্তার ধারের ফুড স্টল এমনকি সবজিওয়ালারাও UPI QR Code এ পেমেন্ট নেওয়া শুরু করেন। ফলে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে UPI, আর আজ সেটাই দেশের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর অন্যতম একটি প্রতিফলন তুলে ধরেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker