0%

ভারতের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে? ৩ সংস্থার মধ্যে জোরদার টক্কর, রয়েছে Tata-ও

সবদিক নিউজ: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে সামরিক দিক থেকে দেশকে (India) শক্তিশালী করে তোলার লক্ষ্যে একের পর এক বড় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এমতাবস্থায়, দেশের বিমান সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান, অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (Advanced Medium Combat Aircraft) তথা AMCA তৈরির দায়িত্ব কোন সংস্থা নেবে, সেই সিদ্ধান্ত আগামী মাসের মধ্যেই নেওয়া হবে। এই হাই-প্রোফাইল রেসে সামিল থাকা সংস্থাগুলির মধ্য বিজয়ীর নাম ঘোষণা করতে প্রতিরক্ষা মন্ত্রক প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে দেশে তৈরি হতে চলা এই অত্যাধুনিক যুদ্ধবিমানের কর্মসূচিটি তার পরবর্তী পর্যায় অর্থাৎ প্রোটোটাইপ (প্রাথমিক মডেল) নির্মাণের দিকে অগ্রসর হবে। জানিয়ে রাখি যে, যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতা এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক শর্টলিস্ট প্রক্রিয়ার পর, প্রতিযোগিতায় মাত্র ৩ টি প্রধান প্রতিযোগী এখন টক্কর দিচ্ছে। এদের মধ্যে রয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (Tata Advanced Systems Limited) তথা TASL লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)-র নেতৃত্বাধীন একটি গোষ্ঠী এবং ভারত ফোর্জ। ৩ টি প্রধান সংস্থাই সরকারের কাছে তাদের প্রযুক্তিগত ও বাণিজ্যিক প্রস্তাব জমা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞরা বর্তমানে এই প্রস্তাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

ভারতের (India) নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে?

শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিবেচিত হচ্ছে টাটা: উল্লেখ্য যে, এএনআই ন্যাশনাল সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা সচিব আর কে সিং এই বিষয়ে সময়সীমা স্পষ্ট করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রায় এক মাসের মধ্যেই বিজয়ী সংস্থার নাম ঘোষণা করা হবে। প্রতিরক্ষা সচিবের মতে, বিজয়ী সংস্থা নির্ধারিত হয়ে গেলেই AMCA প্রোটোটাইপ তৈরির কাজ দ্রুতগতিতে শুরু হবে। এরপরেই ভারতীয় বিমান বাহিনীতে এই যুদ্ধবিমানটিকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত হবে। এদিকে, এই ৩ টি সংস্থার মধ্যে তীব্র প্রতিযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এগিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর একটি প্রধান কারণ হল, বিমানবাহিনীকে দেওয়া নতুন রাফাল যুদ্ধবিমানের উৎপাদন কর্মসূচির নেতৃত্বও টাটা দিতে চলেছে।

তবে, চূড়ান্ত বিজয়ীকে শুধু নামের ভিত্তিতে নির্বাচন করা হবে না। সরকার সংস্থাগুলির দাখিল করা কারিগরি মানদণ্ড ও আর্থিক দরপত্র পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার পর এই সিদ্ধান্ত নেবে। যে সংসার প্রযুক্তি ও বাজেট উভয়ের ক্ষেত্রেই সবচেয়ে উপযুক্ত হবে, তাকেই এই দায়িত্ব দেওয়া হবে। এদিকে, যুদ্ধবিমানের কাঠামোর পাশাপাশি এর ইঞ্জিন নিয়েও ব্যাপক শোরগোল চলছে। AMCA-এর জন্য নতুন জেট ইঞ্জিন তৈরির পরিকল্পনা প্রসঙ্গে প্রতিরক্ষা সচিব আর কে সিং জানিয়েছেন যে, পরবর্তী কর্মপন্থা নির্ধারণের জন্য আগামী মাসে বেঙ্গালুরুতে একটি বিশেষ ওয়ার্কশপের পরিকল্পনা করা হয়েছে।

 প্রধানমন্ত্রীকে ‘ভেরি টাফ ম্যান’ তকমা! কোয়াড সম্মেলনে মোদীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের

জানিয়ে রাখি যে, এই ইঞ্জিন তৈরির প্রকল্পটি এখন একটি নতুন ও আকর্ষণীয় মোড় নিয়েছে। এখনও পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক ফরাসি কোম্পানি স্যাফ্রানের সঙ্গে একটি নতুন ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছিল। কিন্তু, এখন একটি নতুন প্রস্তাব এসেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্রিটিশ সংস্থা রোলস-রয়েসের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই নতুন জুটি যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও তাদের জোরালো দাবি পেশ করেছে। যার ফলে প্রতিযোগিতাটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

 ৪ জন পেসার খেলানোর পরিকল্পনা! NZ-এর বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?

বিমান বাহিনী শীঘ্রই LCA Mk1a পেতে চলেছে: এদিকে, ওই একই অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর বর্তমান বিমান বহর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত জানিয়েছেন যে, বিমান বাহিনী এই অর্থবর্ষেই দেশীয় প্রযুক্তিতে তৈরি LCA Mk1a যুদ্ধবিমান পরিষেবায় অন্তর্ভুক্ত করতে পারে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে, এই বিমানটির যেকোনও প্রযুক্তিগত সমস্যা এখন সমাধান করা হচ্ছে। সামগ্রিকভাবে দেখতে গেলে, একদিকে LCA Mk1a-র প্রত্যাবর্তন এবং অন্যদিকে AMCA সিদ্ধান্ত দ্রুত পদক্ষেপ আগামী দিনে যে ভারতীয় বিমান বাহিনীর শক্তি বহুগুণে বৃদ্ধি করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker