0%

প্রধানমন্ত্রীকে ‘ভেরি টাফ ম্যান’ তকমা! কোয়াড সম্মেলনে মোদীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের

সবদিক নিউজ: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত, কোয়াড শীর্ষ সম্মেলন (Quad Summit) চলাকালীন প্রধানমন্ত্রীর (Narendra Modi) পাশে দাঁড়িয়ে ট্রাম্প (Donald Trump) বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ‘টাফ ম্যান’। এরপর ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তিনি হয়তো আরও বেশি টাফ।” এই আবহে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের এই বৈঠক কোয়াডকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এই বৈঠক ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই বৈঠকে অংশ নিয়েছেন।

কোয়াড সম্মেলনে (Quad Summit) প্রধামন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের:

জানিয়ে রাখি যে, কোয়াড নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, ‘ভারতের জন্য কোয়াড একটি গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব। সামুদ্রিক নিরাপত্তা থেকে নির্ভরযোগ্য সাপ্লাই চেইন, নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই কোয়াড যেন নির্ভরযোগ্য সমাধান প্রদান করে, এটাই আমাদের প্রচেষ্টা।’

কী জানিয়েছেন প্রধানমন্ত্রী: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আপনাদের সকলের সঙ্গে সাক্ষাতে আমি আনন্দিত। ম্যানিলা এবং কোয়াডের মধ্যে একটি দীর্ঘ ও বিশেষ সম্পর্ক রয়েছে। ২০০৭ সালে, ৪ টি দেশের আধিকারিকরা এখানে প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন। ১০ বছর পর, ২০১৭ সালে, আমরা এই শহরেই আমাদের আলোচনা পুনরায় শুরু করেছিলাম।” তিনি বলেন, ‘আজ এই ঐতিহাসিক শহরে কোয়াডের পুনরায় বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছরের জানুয়ারি থেকে আমাদের বিদেশমন্ত্রীরা ৫ বার মিলিত হয়েছেন। এটি আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং অংশীদারিত্বের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

 ৪ জন পেসার খেলানোর পরিকল্পনা! NZ-এর বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?

কোয়াড কী: জানিয়ে রাখি যে, কোয়াড গোষ্ঠীটি ২০০৭ সালে গঠিত হয়েছিল। কিন্তু, চিনকে অসন্তুষ্ট করার আশঙ্কায় পরের বছরই এর কার্যক্রম কার্যত থমকে যায়। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক প্রভাব নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ট্রাম্প ২০১৭ সালে এই গোষ্ঠীটিকে পুনরায় সক্রিয় করেন। তবে, তাঁর মেয়াদকালে কোয়াড নেতাদের কোনও শীর্ষ সম্মেলন সম্পন্ন হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বর্তমান মেয়াদে ম্যানিলার এই বৈঠকটি কোয়াড নেতাদের প্রথম বৈঠক।

 ক্রিকেট থেকে ‘ছুটি’, IPL থেকে অবসর নিলেন ধোনি! সামলাবেন CSK-র বড় দায়িত্ব

২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে কোয়াড দেশগুলির বিদেশমন্ত্রীরা ৫ বার বৈঠক করেছেন। গত মাসে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে, ম্যানিলায় ASEAN সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের একটি বৈঠক সম্পন্ন হতে পারে। ফিলিপিন্স ১১-সদস্যের ASEAN-এর বর্তমান সভাপতি এবং সেই ক্ষমতাবলে এই শীর্ষ সম্মেলনের আয়োজন ফিলিপিন্স করছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker