রাম মন্দিরের পর এবারের নির্বাচনে যোগীর হাতিয়ার মথুরায় কৃষ্ণ মন্দির

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)একটি বার্তা বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেছেন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি…
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)একটি বার্তা বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেছেন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ভাইরাল পোস্টটিতে তিনি বলেছেন “অযোধ্যা আমাদের হয়েছে, এবার মথুরার পালা।”
এছাড়াও তিনি বলেছেন অযোধ্যার পর এই প্রথমবার বিজেপি প্রকাশ্যে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে একটি বিশাল মন্দির নির্মাণের জন্য জোরালো প্রচার শুরু করেছে। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করা এই দাবিটির সত্যতা যাচাই করে দেখা যাক।
আরও দেখুনঃ দিল্লিতে ফের বিপর্যয়! বাড়ির ছাদ ধসে মৃত শিশু-সহ দুই, ধ্বংসস্তূপে আটকে ৬
২০২৬ সালের ১৬ নভেম্বর মথুরার পরখম এলাকার দীনদয়াল ধামে উত্তরপ্রদেশ বিজেপির দু’দিনব্যাপী গুরুত্বপূর্ণ ‘চিন্তন বৈঠক’ বা কৌশল নির্ধারণী সভা শুরু হয়। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরার রূপরেখা তৈরি করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বৈঠকের প্রথম দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য স্পষ্ট ভাষায় বলেন, “অযোধ্যা হুই হামারি, অব মথুরা কি বারি” যার বাংলা অর্থ “অযোধ্যা আমাদের হয়েছে, এবার মথুরার পালা”। (Yogi Adityanath)শুধু কেশব প্রসাদ মৌর্যই নন, মথুরার সাংসদ হেমা মালিনীও সংবাদমাধ্যমকে জানান যে কাশী ও অযোধ্যার পর এবার মথুরার পালা বলেই মনে হচ্ছে এবং মথুরায় দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে।
অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীও স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ জন্মভূমি তাদের আবেগ ও রাজনীতির অন্যতম প্রধান বিষয়। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য আরও এক ধাপ এগিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি যদি প্রকৃত কৃষ্ণভক্ত হন তবে মথুরায় এসে মন্দির নির্মাণের ‘করসেবায়’ অংশ নিন।
পাশাপাশি তিনি এটিও পরিষ্কার করেন যে অযোধ্যার রাম মন্দিরের মতোই আইনি প্রক্রিয়া অনুসরণ করে অথবা পারস্পরিক সমঝোতার মাধ্যমে মথুরায় ভব্য কৃষ্ণ মন্দির নির্মাণ করা হবে। “এই প্রথমবার” ভাইরাল পোস্টের দ্বিতীয় অংশে তিনি বলেছেন অযোধ্যার পর ‘এই প্রথমবার’ বিজেপি প্রকাশ্যে মথুরায় মন্দির নির্মাণের কথা বলছে।
এখানে কিছুটা প্রেক্ষাপট স্পষ্ট করা প্রয়োজন। ঐতিহাসিকভাবে ‘অযোধ্যা, কাশী, মথুরা’ এই তিনটি ধর্মীয় স্থান দীর্ঘ কয়েক দশক ধরেই বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শিক এজেন্ডার অংশ। অতীতেও বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক শীর্ষ নেতা পরোক্ষভাবে বা ইঙ্গিতে মথুরার প্রসঙ্গ তুলেছেন।
তবে ২০২৪ সালে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মথুরার মাটিতে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বের এই আনুষ্ঠানিক বৈঠক এবং সেখান থেকে সরাসরি “এবার মথুরার পালা” বলে স্লোগান তোলা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের নির্বাচনের মূল নির্বাচনী ইস্যু হিসেবে শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রসঙ্গকে আনুষ্ঠানিকভাবে সামনে আনার ক্ষেত্রে এটিই দলের সবচেয়ে বড় ও প্রকাশ্য পদক্ষেপ। বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ সহ ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
মথুরার ১৩.৩৭ একর জমির ওপর অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মস্থান এবং সংলগ্ন শাহি ইদগাহ মসজিদ সংক্রান্ত বিতর্কটি বর্তমানে এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বিজেপি নেতৃত্ব মন্দির নির্মাণের অঙ্গীকার করলেও তারা আইনি পথের কথাই উল্লেখ করেছেন।
এছাড়া মথুরার এই চিন্তন বৈঠকে কেবল ধর্মীয় আবেগই নয়, বরং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বুথ স্তরে সংগঠন মজবুত করা এবং বিরোধী দল সমাজবাদী পার্টির ‘পিডিএ’ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যক) সমীকরণের মোকাবিলা করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।



