0%

রাজনৈতিক রসিকতা! কুণাল ঘোষের বাড়ির সামনে পড়ল কার্তিক

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়ির সামনে কার্তিক ঠাকুর! কার্তিক পুজোকে কেন্দ্র করে নতুন করে চর্চায় বাংলার রাজনীতি। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সদর দরজার…

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়ির সামনে কার্তিক ঠাকুর! কার্তিক পুজোকে কেন্দ্র করে নতুন করে চর্চায় বাংলার রাজনীতি। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সদর দরজার সামনে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মূর্তির গায়ে সাঁটানো একটি চিরকুট ঘিরেও শুরু হয়েছে আলোচনা। সেখানে কুণাল ঘোষের নামের পাশাপাশি রয়েছে অর্পিতা চৌধুরী নামে এক মহিলার নাম। এই ঘটনার ছবি ও ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত।

কুণালের বাড়ির সামনে কার্তিক, চিরকুটে কী লেখা?

কার্তিক পুজো উপলক্ষে বাংলায় একটি প্রচলিত লোকাচার রয়েছে। মজা করে রাতের অন্ধকারে কারও বাড়ির সামনে কার্তিকের মূর্তি রেখে আসেন অনেকে। বিশেষ করে নতুন বিবাহিত দম্পতিদের বাড়িতে এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। এবার সেই রীতির সূত্র ধরেই কুণাল ঘোষের বাড়ির সামনে কার্তিকের মূর্তি রাখার ঘটনা সামনে এসেছে।

ঋজু দত্তের ফেসবুক পোস্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মূর্তির গায়ে একটি কাগজ সাঁটানো রয়েছে। সেখানে লেখা, ‘আমাকে নাও, কুণাল কুমার ঘোষ অর্পিতা চৌধুরী।’ চিরকুটে অর্পিতা চৌধুরীর নাম থাকায় বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কুণাল ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিরকুটে লেখা নামের সূত্রে কোনও ব্যক্তিগত সম্পর্কের দাবি প্রমাণিত হয় না।

কৌস্তভ বাগচীর বাড়িতেও কার্তিক

কার্তিক কাণ্ডে শুধু কুণাল ঘোষ নন, নাম জড়িয়েছে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীরও। সোমবার রাতে ব্যারাকপুরের বিধায়কের বাড়িতেও কার্তিকের মূর্তি নিয়ে হাজির হন তাঁর দলের কর্মীরা। গানবাজনার আয়োজন করে মূর্তি রেখে আসেন তাঁরা। কর্মীদের এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন কৌস্তভ।

উল্লেখ্য, দীর্ঘদিনের বান্ধবী প্রীতির সঙ্গে বিয়ে করেছেন কৌস্তভ বাগচী। প্রথমে তাঁদের আইনি বিয়ে হয়েছিল। পরে সামাজিক অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। কৌস্তভের স্ত্রী প্রীতিও কলকাতা হাই কোর্টের আইনজীবী।

সব মিলিয়ে কার্তিক পুজোর মরশুমে দেবাংশু ভট্টাচার্যের পর কুণাল ঘোষ এবং কৌস্তভ বাগচীর বাড়িতে কার্তিকের মূর্তি পৌঁছনোর ঘটনা ঘিরে রাজনৈতিক মহল থেকে সমাজমাধ্যম, সর্বত্রই চলছে আলোচনা।

আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শো-কজ, জবাব তলব হাইকোর্টের

বর্ধমান থেকে গ্রেফতার, নানুরে নিয়ে গিয়ে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু রতনের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker