0%

রেকর্ডের ‘রাজা’, ম্যাচ জেতানো অনবদ্য ৫ ইনিংস, আইপিএল থেকে মোট কত কামিয়েছেন ধোনি?

আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার বিদায় জানালেন আইপিএলকেও। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। গড়েছেন অনেক রেকর্ড। আবার ১৯ বছরে কম টাকা কামাননি। সিএসকে’র ‘থালা’র অবসরে ফিরে দেখা যাক কীভাবে তিনি আইপিএল’কে মাতিয়ে রেখেছিলেন।

আইপিএলে চেন্নাই জার্সিতে ২৫৬ ম্যাচে ২২২টি ইনিংসে রান ৫১৪১। হাফসেঞ্চুরি করেছেন ২৪টি। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে সিএসকে আইপিএল ট্রফি জেতে। দু’টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১০ বার আইপিএল ফাইনালে উঠেছে। সঙ্গে প্রচুর ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।

তার মধ্যে পাঁচটা তুলে ধরা যাক।

১। ২০১৯- আরসিবি’র বিরুদ্ধে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস। ৮৩ রানে ৫ উইকেট থেকে চেন্নাইকে জয়ের কাছে নিয়ে আসেন। শেষ ওভারে ২৬ রান তুলেও ম্যাচ জেতাতে পারেননি।
২। ২০১০- কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৯ বলে ৫৪ রানের ইনিংস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিএসকে-কে প্লেঅফে তোলেন। সেবারই প্রথম চেন্নাই চ্যাম্পিয়ন হয়।
৩। ২০১৮- আরসিবি’র বিরুদ্ধে ৩৪ বলে ৭০ রানের ইনিংস। আইপিএলে চেন্নাইয়ের কামব্যাকের ম্যাচ। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এবারও ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন।
৪। ২০১৮- পাঞ্জাবের বিরুদ্ধে ৪৪ বলে ৭৯ রান। আরসিবি’র ম্যাচের পরই এই ইনিংস। চেন্নাইকে বিপদ থেকে তুলে ধরে জয়ের আশা বাঁচিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি।
৫। ২০১৯- রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৬ বলে অপরাজিত ৭৫। চেন্নাই একসময় ৮৮ রানে ৪ হারিয়েছিল। সেখান থেকে ১৭৫ রান তোলে। পালটা লড়াই দিয়েও রাজস্থান ম্যাচ জিততে পারেনি।

এবার দেখে নেওয়া যাক আইপিএলে কোন কোন রেকর্ড গড়েছেন।
১। অধিনায়ক হিসেবে সর্বাধিক আইপিএল শিরোপা জয় (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)। রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে।
২। সিএসকে-কে দুটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১০ এবং ২০১৪) জিতিয়েছেন।
৩। আইপিএল ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বাধিক ক্যাচ (১৫৮)।
৪। আইপিএল ইতিহাসে উইকেটকিপার হিসেব সর্বাধিক স্টাম্পিং (৪৭)।
৫। অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ (২২৬)।
৬। আইপিএলে ২৫০টি ম্যাচ খেলা প্রথম খেলোয়াড়।

আর আইপিএলের বেতন থেকে মোট কত টাকা কামিয়েছেন ধোনি? মোট পরিমাণ ২০০ কোটি টাকার উপরে। ২০০৮-এ অকশনের আগেই তাঁকে কিনে নিয়েছিল সিএসকে। তখন দাম ছিল ৬.০৩ কোটি টাকা। তারপর-
২০০৯- ৭.৩২ কোটি
২০১০- ৬.৮৮ কোটি
২০১১- ৮.১৬ কোটি
২০১২- ৮.৭৪ কোটি
২০১৩- ৯.৫৭ কোটি
২০১৪ ও ২০১৫- ১২.৫ কোটি
২০১৬ ও ২০১৭- ১২.৫ কোটি (রাইজিং পুণে সুপারজায়ান্টস)
২০১৮-২১ – ১৫ কোটি
২০২২-২৪- ১২ কোটি
২০২৫- ৪ কোটি

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker