0%

মধ্যপ্রাচ্যে ফের ধুন্ধুমার, বাহরিনের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা ইরানের!

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আঁচ। বাহরিনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালাল ইরান। তবে আমেরিকার সেনার দাবি, ড্রোনগুলি আকাশেই ধ্বংস করা হয়েছে। ঘাঁটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বাহরিনের দিকে একাধিক ড্রোন পাঠিয়েছিল। তেহরানের দাবি, বাহরিনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন রাডার ধ্বংস করতেই ড্রোনগুলি পাঠানো হয়েছিল। তবে ড্রোনগুলি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। বাহরিন সরকারের জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকেও তাদের ভূখণ্ডে আছড়ে পড়তে দেয়নি। বাহরিন কর্তৃপক্ষ আগেই বাসিন্দাদের সতর্ক করেছিল। কারণ, কয়েকদিন আগেও সীমান্তে ইরানি ড্রোন দেখা গিয়েছিল। রাজধানী মানামা এবং তার সংলগ্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দও শোনা যায়। যার পরিপ্রেক্ষিতেই বাহরিন কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল।

এদিকে এই উত্তেজনার মাঝেই সূত্রের খবর, ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ষড়যন্ত্র করছে তেহরান।  একেবারে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক দপ্তরে হামলা চালানোর নাকি পরিকল্পনা রয়েছে। স্বাভাবিক ভাবেই এমন রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ। কিন্তু কী এই ‘ডার্টি বম্ব’? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত তেজষ্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম দিয়ে তৈরি করা হয় এই মারণ অস্ত্র। বিস্ফোরণ হলে সাধারণ বোমার চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে। মৃতের সংখ্যা হতে পারে অগুন্তি। পাশাপাশি, বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটার জুড়ে এক বছরের বেশি সময় ধরে প্রভাব থেকে যায় তেজষ্ক্রিয়তার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker