0%

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

নিজস্ব প্রতিনিধি: আর মাঠে দেখা যাবে না সেই চেনা হেলিকপ্টার শট, শোনা যাবে না গ্যালারিতে ধোনি-ধোনি রব। হলুদ জার্সিতে যে মানুষটিকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকতেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী, এবার তাঁকে আর ব্যাট হাতে আইপিএলের বাইশ গজে খেলতে দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার আজ, মঙ্গলবার (১৭ নভেম্বর)  আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। স্বাভাবিকভাবেই মন খারাপ তাঁর অগণিত অনুরাগীর। 

চেন্নাই সুপার কিংসের কাছে ধোনি একজন ক্রিকেটারই নয়, এক আবেগ। তাঁর নেতৃত্বেই একাধিকবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া কিংবা অবিশ্বাস্য হেলিকপ্টার শট, সব মিলিয়ে ধোনি হয়ে উঠেছিলেন আইপিএলের অন্যতম আকর্ষণ চরিত্র। সিএসকে-র মালিক জানিয়েছেন, দুই মাস আগেই, ধোনি খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আবেগঘনা বার্তায় তিনি বলেছেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে-র কোনো অস্তিত্ব নেই। প্রায় দুই দশক ধরে আমরা জয়, উত্থান-পতন এবং প্রতিটি যাত্রাপথ একসঙ্গে পাড়ি দিয়েছি। আমাদের সম্পর্ক এতটাই মজবুত, কারণ আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না।’ ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার হাঁটুর সমস্যায় ভুগছিলেন, যার কারণে গত আইপিএল মরশুমে তাঁকে ব্যাট হাতে ময়দানে দেখা যায়নি। 

আরও পডুন: মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ক্রিকেটার হিসেবে আইপিএলকে বিদায় জানালেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন  হচ্ছে না ধোনির। তাঁর গুরুত্বের কথা বিবেচনা করে চেন্নাই সুপার কিংস তাঁকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। অর্থাৎ, মাঠে ব্যাট হাতে না দেখা গেলেও দলের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া, কৌশল নির্ধারণ এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখবেন তিনি। সেই কথাই এদিন প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সিএসকে।  

 

The post জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker