0%

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৬ ডিসেম্বর আইপিএল ২০২৭-এর মিনি নিলাম। তার আগে বেশ কয়েকদিন ধরেই নিজেদের মধ্যে খেলোয়াড় কেনা-বেচা করছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। আজ, মঙ্গলবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি আগামী সিজনের জন্য তাঁদের দল সাজিয়ে নিল। এরপর নিলামের জন্য ঝাঁপাবে তারা। তারপরে পূর্ণাঙ্গ দল নিয়ে ২০২৭ সালের আইপিএলে মাঠ কাঁপাবে কেকেআর, আরসিবি থেকে মুম্বই ইন্ডিয়ান্স। আগের সিজনের দলের কোন ক্রিকেটারদের ধরে রাখা হল আর কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হল। সেই তালিকা প্রকাশ করেছে ১০টি দল। আগামিকাল, বুধবারের মধ্যে সেই বিষয়ে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে বিসিসিআইকে। সেই অনুযায়ী রিটেনশন তালিকা প্রকাশ করেছে ১০টি দলই।

আরও পডুন: রাজপ্রাসাদকেও হার মানাবে! এক ঝলকে দেখে নিন RCB-র মালকিন অনন্যার বাড়ির অন্দরমহল

কারা কাদের ছেড়ে দিল দেখে নিন এক ঝলকে

কলকাতা নাইট রাইডার্স: মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, অজিঙ্কা রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারব্বানি, ডাকেশ কামরা, উমরান মালিক, নবদীপ সাইনি, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিংহ এবং রাচীন রবীন্দ্রকে ছেড়ে দিল কেকেআর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জেকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্বিক দেশওয়াল এবং বিহান মলহোত্রকে ছেড়ে দিল আরসিবি।

গুজরাত টাইটান্স: ইশান্ত শর্মা, লুক উড, কুলওয়ান্ত খেজরোলিয়া, শাহরুখ খান, কোনর এস্তারহুজেনকে ছেড়ে দিল গুজরাত।

রাজস্থান রয়্যালস: শিমরন হেটমেয়ার, অ্যাডাম মিলনে, কোয়েনা মাফাকে, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিংহ, ভিগ্নেশ পুথুর, রবি সিংহকে ছেড়ে দিল রাজস্থান।

দিল্লি ক্যাপিটলস: নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্ক, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, রেহান আহমেদ এবং মিচেল স্টার্ককে ছাড়ল ডিসি।

চেন্নাই সুপার কিংস: ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জ্যাক ফকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা এবং মহেন্দ্র সিং ধোনিকে ছেড়ে দিল সিএসকে।

মুম্বই ইন্ডিয়ান্স: দীপক চাহার, গজনফর, কেশব মহারাজ, মহম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক মারকান্ডে, মায়াঙ্ক রাওয়াত, অথর্ব আঙ্কোলেকর এবং ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিল মুম্বই।

লখনউ সুপার জায়ান্টস: ম্যাথু ব্রিৎজকে, অনরিখ নখিয়ে, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসরঙ্গ, নমন তিওয়ারি, আর্শিন কুলকার্নি এবং আবেশ খানকে ছেড়ে দিল লখনউ।

পঞ্জাব কিংস: লকি ফার্গুসন, আবেশ খান, মিচ ওয়েন, নেহাল ওয়াধেরা, অবিনাশ, প্রবীণ দুবে এবং বিশাল নিশাদকে ছাড়ল পঞ্জাব।

সানরাইজার্স হায়দরাবাদ: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, মধুশঙ্খা, ওঙ্কার তামালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়ের্ৎজে এবং ডেভিড পেইনকে ছেড়ে দিল হায়দরাবাদ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker