0%

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কবে কমবে দুর্যোগ? আবহাওয়ার আগাম আপডেট

সবদিক নিউজ:ঘূর্ণিঝড়ের ‘অ্যাকভান’ এর প্রভাবে ফের একবার বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। সকাল-সন্ধ্যা শীতের অনুভূতি। তবে ঘূর্ণিঝড়ের কারণে ফের একবার বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। এদিন বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা মাত্র। ভারী বর্ষণ হবে না এদিন।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সিলসিলা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়াতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলায়।

আরও পড়ুন: রাজ্যের পর্যটনে নতুন দিগন্তের সূচনা! অত্যাধুনিক পোর্টালের উদ্বোধন পর্যটনমন্ত্রীর, কী কী পরিষেবা মিলবে?

শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলারই এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। যার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।

এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাবে। গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker