0%

‘কিছু একটা করবই!’ সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

SOBDIK NEWS: বাংলার রাজনীতিতে সিঙ্গুরের (Singur) গুরুত্ব রয়েছে অনেকটাই। বাম জামানার ইতি ঘটিয়ে তৃণমূলের উত্থান ছিল এই সিঙ্গুরের জমি আন্দোলনকে (Singur Land Aquisition ) কেন্দ্র করেই। এরপর অবশ্য রাজ্যে পালাবদল হয়েছে একাধিকবার। আর এবার জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) উদ্বোধনে গিয়ে সিঙ্গুর নিয়ে বিজেপি সরকারের পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কি সিঙ্গুরে ফিরবে শিল্প?

জগদ্ধাত্রী পুজোয় সিঙ্গুর নিয়ে পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন জেলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অষ্টমীর দিনে তিনি পৌঁছে গিয়েছিলেন সিঙ্গুরের উদয় সংঘের জগদ্ধাত্রী পুজোয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ দাস, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ থেকে শুরু করে পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার সহ অনেকেই। সেখানে মঞ্চ থেকে সিঙ্গুরবাসীদের জন্য ভবিষ্যতে সুখবর আসতে চলেছে বলে জানান শুভেন্দু।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুরে যেমন ফসলি জমি রয়েছে, তেমনি যেখানে আর চাষের সম্ভাবনা নেই এমন জমিও আছে। সেই জমিতেই এবার বড় শিল্প গড়ে তোলা হবে। সিঙ্গুরের পাশেই রয়েছে জাতীয় সড়ক, কাছেই ডানকুনি, কলকাতা থেকে শুরু করে গঙ্গা। ফলে আগামী দিনে এখানে বড়সড় শিল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সিঙ্গুরবাসীদের স্বপ্ন ছিল যে টাটার কারখানা তৈরি হবে। মানুষ রোজগার পাবে। কিন্তু সবটাই নষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বাগদান সারতেই কার্তিক পড়ল দেবাংশুর বাড়িতে! সঙ্গে খাবারের লম্বা ফর্দ, ফেসবুকে নেতা লিখলেন, এখনও…

তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ছুঁড়ে মুখ্যমন্ত্রী জানান, এখানে সর্ষের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সর্ষে হয়নি। এরপর মাছ চাষও হয়নি। কারণ জমিতে রড, ছাই থেকে শুরু করে সিমেন্ট ইত্যাদি মিশে আছে। যার ফলে জমির চরিত্রটাই একপ্রকার বদলে গিয়েছে। তবে সিঙ্গুরের বেকার যুবক-যুবতীরা কাজ করতে চান। শিল্প হোক কিন্তু সেটা হোক পরিবেশবান্ধব। এবার সেই প্রত্যাশা পূরণ হবে। বিজেপি সরকারে কিছু তো একটা করবেই বলে জানান শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েও মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য রেখেছেন। সরকার ধানচাষি থেকে শুরু করে আলু চাষিদের পাশে থাকবে। আগেই বলা হয়েছে, আলুর দাম যদি কুইন্টাল প্রতি ১১২০ টাকার নিচে যায় তাহলে সরকার ভর্তুকি দিয়ে আলু কিনবে। তবু চাষিদের কোনো সমস্যা হতে দেওয়া যাবে না। তবে শুধু আলু বা ধান চাষ না সাথে ISDC সেন্টার, প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলগুলিকে আধুনিকীকরণ করা হবে বলেই জানান তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker