0%

পর্যটকদের সুবিধায় নতুন ওয়েবসাইট, ঘরে বসেই হোটেলের ছবি ও পেমেন্ট!

সবদিক নিউজ: রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের বিভিন্ন লজ এর বুকিং এবার সহজ করে তুলতে নতুন ওয়েবসাইট প্রকাশ করল পর্যটন দপ্তর (West Bengal Tourism)। মঙ্গলবার এই ওয়েবসাইটের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই ওয়েবসাইট উদ্বোধন করে রাজ্যে পর্যটন মন্ত্রী জানান, রাজ্যে ৪০ টি প্রোপাটিতে ৮১৪ টি ঘরে রয়েছে। পুরনো ওয়েবসাইট নিয়ে সমস্যা ছিল। তবে নতুন টি ব্যবহার করা অনেক সহজ।

ঘরে বসেই পর্যটনের সব তথ্য নতুন ওয়েবসাইটে বড় চমক (West Bengal Tourism)

বুকিং এর আগে কোন ক্যাটাগরিতে কটি রুম ও কোন প্রোপারটিতে রয়েছে তার ছবি ও ডিটেইলস দেখা যাবে এই নতুন ওয়েবসাইটে (West Bengal Tourism) । পাশাপাশি অনলাইন পেমেন্টের মতন সুবিধা থাকছে। এছাড়া থাকছে পর্যটকদের ফিডব্যাক দেওয়ার মতন সুবিধা।

মন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, পরিস্থ ডেস্টিনেশন নিয়ে অন্যান্য দ্রষ্টব্য স্থান, স্থানীয় গল্প সেখানকার খাবার দেওয়ার ওপরের জোট দেওয়া হচ্ছে। গাইডদের স্কিল ডেভেলপমেন্ট ও তাদের আর্থিক বিষয়ের ওপর ও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 পটল পেকে গেছে? এভাবে বানিয়ে নিন ভর্তা, গরম ভাতে স্বর্গ

এর পাশাপাশি ম্যানেজার ও রেস্তোরাঁর দায়িত্বে থাকা অফিসারদের খুব শীঘ্রই প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গিয়েছে। তাছাড়া নতুন ওয়েবসাইটের মাধ্যমে তীর্থযাত্রা সহ বিভিন্ন ট্যুর প্যাকেজ আনা হবে।

বেঙ্গল সাফারি মতন বেশ কিছু জায়গায় পর্যটকদের টিকিট কাটতে হয়। এই বিষয়ে মন্ত্রী জানান, আমরাও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে কিছু টিকেট আমাদের পর্যটকদের জন্য আলাদা করে রাখার কথা বলব (West Bengal Tourism)

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker