আদালতে সময় চেয়ে নেয় রাজ্য! বকেয়া DA নিয়ে অবস্থান স্পষ্ট করতে মনিটরিং কমিটির বৈঠকে নজর

SOBDIK NEWS: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে জট এখনও পুরোপুরি খোলেনি। কারণ এখনও বকেয়া অধরা রয়েছে গ্রান্ট ইন এইড কর্মীদের। ৩ নভেম্বর এই মামলার শুনানিতে আদালত তরফে জানানো হয়, উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটির পরবর্তী বৈঠকের দিকে নজর রাখবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপর মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে।
আগামী মাসেই DA নিয়ে কমিটির বৈঠক | Dearness Allowance
শেষবারের শুনানিতে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়ার বিষয়টি উঠে আসে। রাজ্যের দাখিল করা তৃতীয় অন্তর্বর্তী রিপোর্টে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বিষয়ে সুনির্দিষ্ট কিছুর উল্লেখ নেই বলে আদালতে জানানো হয়। এদিকে রাজ্যও বক্তব্য রাখে।
রাজ্যের পক্ষে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় কমিটির সরাসরি বৈঠক রয়েছে। গ্রান্ট-ইন-এইড-সংক্রান্ত সব তথ্য ও জটিলতা ওই বৈঠকে আলোচনা হবে।
রাজ্য সরকার সেই বৈঠকের কার্যবিবরণী ও সিদ্ধান্ত না আসা পর্যন্ত সময় চেয়ে নেয়। আগামী ১৪ ডিসেম্বর সশরীরে বৈঠক করার কথা জানানো হয়েছিল থার্ড স্টেটাস রিপোর্ট- এ। বর্তমানে ১৪ ডিসেম্বরের বৈঠকের দিকেই নজর আদালতের। শেষ শুনানিতে সে কথাই বলা হয়। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠকের পর আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! আবহাওয়ার খবর
সর্বোচ্চ আদালত মামলাটি শুনানির জন্য রেখেছে জানুয়ারি মাসে কমিটির বৈঠকের পর। আদালত জানিয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির বৈঠকের পর ফের শুনানি হবে। পরবর্তী শুনানিতে ফের একবার উঠে আসতে পারে গ্রান্ট ইন এইড কর্মচারীদের প্রসঙ্গ।
রাজ্যের পক্ষে জানানো হয়েছে, ১৪ তারিখ মনিটরিং কমিটির বৈঠকটি রয়েছে কলকাতায়। ইউনিটি ফোরামের পক্ষ থেকে কমিটির বৈঠক কলকাতার বদলে দিল্লিতে করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দিল্লিতে সেই প্রস্তাব আদালত গ্রহণ করেনি।



