আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর! ইজরায়েলের সঙ্গে সম্পন্ন ১,৯৭৬ কোটি টাকার চুক্তি

সবদিক নিউজ: এবার আরও শক্তি বাড়তে চলেছে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)। মূলত, নৌ শক্তি বৃদ্ধির জন্য ভারত (India) ইজরায়েলের (Israel) সঙ্গে ১,৯৭৬.৪০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতে মোতায়েন করা বারাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করা হবে। জানি য়ে রাখি যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রক ইজরায়েলের সংস্থা ইজ রায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তথা IAI-এর সঙ্গে এই চুক্তিটি স্বাক্ষর করেছে। এই আধুনিকীকরণের প্রধান উদ্দেশ্য হল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা থেকে নৌবাহিনীর জাহাজগুলিকে আরও ভালো সুরক্ষা প্রদান করা।
আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)!
হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম আপগ্রেড করা হবে: জানিয়ে রাখি যে, প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই চুক্তির মাধ্যমে বারাক পয়েন্ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ই আপগ্রেড করা হবে। এর ফলে সিস্টেমটির প্রযুক্তিগত ঘাটতিগুলি দূর হবে এবং এর মারণ ক্ষমতা ও আকাশপথে হুমকি প্রতিহত করার সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও, এই সিস্টেমের পাল্লা অর্থাৎ আক্রমণ থামানোর দূরত্বও উন্নত করা হবে।
উল্লেখ্য যে, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে ১৮ নভেম্বর তথা বুধবার নয়াদিল্লিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটি প্রতিরক্ষা মন্ত্রকের ‘আদার ক্যাপিটাল প্রকিউরমেন্ট প্রসিজর’-এর অধীনে স্বাক্ষরিত হয়েছে। এই প্রক্রিয়ার অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং সেগুলিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে চুক্তি সম্পাদিত হয়।
মাত্র ৬ মাসেই আয় ১.১০ লক্ষ কোটি! মুনাফার নতুন রেকর্ড গড়ল ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি
বারাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কী: বারাক হলো যুদ্ধজাহাজকে রক্ষা করার জন্য নির্মিত একটি জাহাজ-বেসড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এর কাজ হল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও আকাশপথে আসা অন্যান্য হুমকি জাহাজে পৌঁছনোর আগেই প্রতিহত করা।
মাস্কের স্টারলিঙ্ককে টক্কর দেবেন মুকেশ আম্বানি! মহাকাশে ১৬০০ স্যাটেলাইটের নেটওয়ার্ক বিস্তারের প্রস্তুতি
জানিয়ে রাখি যে, বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। তাই নৌবাহিনীর পুরোনো প্রতিরক্ষা ব্যবস্থাগুলির আধুনিকীকরণ ও উন্নত করা অপরিহার্য। বারাক সিস্টেমের এই আধুনিকীকরণ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিকে বিমান হামলার বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করবে। এছাড়াও, এই ব্যবস্থাটি ভবিষ্যতে নতুন আকাশপথে হুমকি মোকাবিলায় আরও বেশি সক্ষম হবে।



