শীতের ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনায় বাধা, বাতিল একগুচ্ছ ট্রেন

সবদিক নিউজ: উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। এর ফলে যথারীতি যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। চক্রধরপুর ডিভিশনে রেল লাইনের উন্নয়নমূলক কাজের জন্য আগামী নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের বড় সিদ্ধান্ত, দু’মাস বন্ধ একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Railways)
এই কাজের ফলে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, পরিকাঠামো গত উন্নয়নের স্বার্থে এই সাময়িক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে আগামী ২১ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত হাওড়া, সাঁতরাগাছি ও টাটানগর শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল বন্ধ থাকবে।
উৎসবের মরসুম ও শীতকালীন ভ্রমণের ঠিক মুখে এতগুলো ট্রেন একসঙ্গে বাতিল হয় নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার পর্যটকেরা চরম ভোগান্তির মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রেলের তালিকা অনুযায়ী- ১২০২১/১২০২২ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং ১৮১০৯/১৮১১০ টাটানগর-ইতওয়ারি এক্সপ্রেস আগামী ২৪ ও ২৭ নভেম্বর, ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৫ ও ২৯ ডিসেম্বর এবং নতুন বছরের ১, ৫, ৮, ১২ ও ১৫ জানুয়ারি বাতিল থাকবে।
রাজবীরের শান্ত থাকা, চিৎকার, প্রেম সবই কি গেমপ্ল্যান? মুখ খুললেন নীরঞ্জন
অন্যদিকে, ১২৭৬৭ হুজুর সাহেব নান্দেদ-সাঁতরাগাছি এক্সপ্রেস ২৩ ও ৩০ নভেম্বর, ৭, ১৪, ২১ ও ২৮ ডিসেম্বর এবং ৪ ও ১১ জানুয়ারি চলবে না। এর ফিরতি ট্রেন ১২৭৬৮ সাঁতরাগাছি-নান্দেদ এক্সপ্রেস ২৫ নভেম্বর, ২, ৯, ১৬, ২৩ ও ৩০ ডিসেম্বর এবং ৬ ও ১৩ জানুয়ারি বাতিল করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ ও পশ্চিম ভারতগামী যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, ২০৮২২ সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস আগামী ২১ ও ২৮ নভেম্বর, ৫, ১২, ১৯ ও ২৬ ডিসেম্বর এবং ২ ও ৯ জানুয়ারি বাতিল থাকছে। ২০৮২১ পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস ২৩ ও ৩০ নভেম্বর, ৭, ১৪, ২১ ও ২৮ ডিসেম্বর এবং ৪ ও ১১ জানুয়ারি চলাচল করবে না। পাশাপাশি, ২২৮৬১/১২৮৭২ হাওড়া-কাঁটাবাঞ্জি/টিটলাগড় এক্সপ্রেস ২৪ নভেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং ২২৮৬১/২২৮৬২ হাওড়া-কাঁটাবাঞ্জি এক্সপ্রেস ২৭ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল রাখা হবে (Indian Railways)।



