0%

মাস্কের স্টারলিঙ্ককে টক্কর দেবেন মুকেশ আম্বানি! মহাকাশে ১৬০০ স্যাটেলাইটের নেটওয়ার্ক বিস্তারের প্রস্তুতি

সবদিক নিউজ: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, দেশের প্রতিটি কোণে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার দৌড় এখন কার্যত আকাশে পৌঁছেছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপ (Reliance Jio) মহাকাশে একটি বিশাল স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, রিলায়েন্স তাদের প্রস্তাবিত ১,৬০০ স্যাটেলাইটের নেটওয়ার্ক নির্মাণের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্কের (Starlink) সামনে সম্পূর্ণ ভারতীয় নিয়ন্ত্রণাধীন একটি শক্তিশালী বিকল্প তৈরি করা। জানিয়ে রাখি যে, রিলায়েন্স ২০৩৫ সালের মধ্যে পৃথিবীর লো-আর্থ অরবিটে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এই পুরো প্রকল্পটি সম্প্রতি শেয়ার বাজারে লিস্টেড সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিটেডের গ্রোথে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, রিলায়েন্স বর্তমানে ভারতীয় স্যাটেলাইট প্রস্তুতকারী সংস্থা, টেকনোলজি স্টার্টআপ এবং প্রধান শিল্প গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা করছে। এই কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে নিজস্ব অর্থ বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে রিলায়েন্স।

মহাকাশে ১৬০০ স্যাটেলাইটের নেটওয়ার্ক বিস্তারের প্রস্তুতি রিলায়েন্সের (Reliance Jio):

বার্ষিক ২০০ স্যাটেলাইট তৈরি হবে: উল্লেখ্য যে, সরকার কৌশলগত সক্ষমতা বিকাশে বেসরকারি সেক্টরের এগিয়ে আসাও চায়। ইতিমধ্যেই সরকারি উদ্যোগের মতোই টাটা গ্রুপ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স উৎপাদনে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এদিকে, এই প্রকল্পটি ভারতের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকেও তুলে ধরে। রিপোর্ট অনুসারে, ভারত বর্তমানে বছরে ১৫ টিরও কম স্যাটেলাইট তৈরি করে। তবে, রিলায়েন্সের নেটওয়ার্কের জন্য বছরে প্রায় ২০০ টি স্যাটেলাইট তৈরির প্রয়োজন হবে। এই বিশাল ব্যবধান ঘোচানোর প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিলায়েন্স।

মূলত, সংস্থাটি দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানির পথও অনুসরণ করবে। রিলায়েন্স ২০২৭ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম পরীক্ষামূলক মিশনের জন্য কাজ করছে যার পরে ২০২৮ সাল থেকে বৃহৎ পরিসরে স্যাটেলাইট স্থাপন শুরু হবে। এর জন্য পরিকল্পনা হল আমেরিকা থেকে কমপক্ষে ৪০০টি স্যাটেলাইট আমদানি করা। প্রাথমিক লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে পুরো নেটওয়ার্কটি সম্পন্ন করা, কিন্তু উৎপাদন ক্ষমতা এবং উৎক্ষেপণের চ্যালেঞ্জের কারণে এই সময়সীমা এখন বাড়িয়ে ২০৩৫ সাল করা হয়েছে। সংস্থাটি স্যাটেলাইট কেনার জন্য দুটি আমেরিকান সংস্থার সঙ্গে আলোচনা করছে এবং ইউরোপিয় সরবরাহকারীদেরও মূল্যায়ন করছে। তবে, রিলায়েন্স এই পরিকল্পনা থেকে চিনকে পুরোপুরি বাদ দিয়েছে। এই বিষয়ে রিলায়েন্সকে পাঠানো ইমেইলের কোনো উত্তর পাওয়া যায়নি।

 সাফ চ্যাম্পিয়নশিপে পরাজিত পাকিস্তান ভারতকে দিল ‘গার্ড অব অনার’, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

সীমান্ত উত্তেজনার সময় এই নেটওয়ার্ক দেশের জন্য সহায়ক হবে: জানিয়ে রাখি যে, ইলন মাস্কের স্টারলিঙ্কের বিশ্বজুড়ে ১০,০০০-এরও বেশি স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক রয়েছে। এমতাবস্থায়, রিলায়েন্সের সিস্টেমটি স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতা করবে। কিন্তু, এর প্রাথমিক লক্ষ্য হল নিজস্ব কানেক্টিভিটির পাশাপাশি ভারতের কৌশলগত চাহিদা পূরণ করা। যুদ্ধ বা ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে দেশের কৌশলগত যোগাযোগের জন্যও এই নেটওয়ার্কটি কার্যকর হতে পারে।

 Instagram আর দেখাবে না অশ্লীল কনটেন্ট! অ্যালগরিদমে বড় পরিবর্তন Meta-র

মূলত, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত বিরোধের কারণে নয়াদিল্লির জন্য তার অভ্যন্তরীণ মহাকাশ সক্ষমতা বৃদ্ধি করা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকার নজরদারি উপগ্রহে বিনিয়োগ বাড়াচ্ছে। এদিকে, ভারতে স্টারলিঙ্কের প্রবেশ নিরাপত্তা যাচাই-বাছাইয়ে আটকে আছে। অপরদিকে, উত্তেজনার সময়ে বিদেশি স্যাটেলাইট নেটওয়ার্ক কে নিয়ন্ত্রণ করবে, এই উদ্বেগ একটি দেশীয় নেটওয়ার্কের প্রয়োজনীয়তাকে উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। তাই, রিলায়েন্সের এই পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker