0%

টানা ৭২ ঘণ্টা ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কবে কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম আপডেট

সবদিক নিউজ:শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অ্যাকভান’। এর পরোক্ষ প্রভাবে সকাল থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আগামীকাল থেকে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আজ বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

এছাড়াও এদিন বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং হাওড়ায়। এই সব জেলারই কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে।

বৃহস্পতিতে সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া ঝড়-বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়াতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

আরও পড়ুন: ‘ফোন না ধরা আর ইচ্ছাকৃত নির্যাতন এক নয়’! ৪৯৮এ মামলা খারিজ করে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

দক্ষিণবঙ্গ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রে। এছাড়া হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সর্বত্র। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা হাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।

শনিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাবে। গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে রবিবার পর্যন্ত। যদিও রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বৃহস্পতিবার থেকে। আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker