0%

ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস! কোনটার কী মানে জানুন

SOBDIK NEWS: শুরু থেকেই মেগা হিট অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বিগত প্রায় পাঁচ মাসের মধ্যে রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এখনও এমন অনেকে আছেন যারা একটিও কিস্তি পাননি। সম্প্রতি আবার অনেকের স্ট্যাটাসেও বদল আসতে শুরু করেছে। এর মধ্যে কোন স্ট্যাটাসের কী মানে জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের অর্থ | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার আবেদন কোন পর্যায়ে আছে তা জানার জন্য স্ট্যাটাস দেখা জরুরি। প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে বর্তমান স্ট্যাটাস দেখা যায়। জানা গিয়েছে, Approved বা Rejected বাদে এই মুহূর্তে মূলত পাঁচটি লেখা দেখা যাচ্ছে।

১) Under Process- আবেদনকারীর নামের পাশে এই লেখা দেখালে বুঝতে হবে আবেদনটি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আবেদন সংক্রান্ত যাচাই বা প্রশাসনিক কাজ এখনও সম্পন্ন হয়নি।

আরও পড়ুনঃ খাবারের বরাদ্দ বাবদ ১৫০০ টাকা অনুদান বৃদ্ধি! আদিবাসী পড়ুয়াদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

২) For Further Verification- অন্নপূর্ণা যোজনার এই স্ট্যাটাসের অর্থ হল আরও একবার যাচাই প্রয়োজন। আবেদনকারীর তথ্য, নথি বা যোগ্যতার বিষয়ে অতিরিক্ত যাচাই হতে পারে।

৩) Under Enquiry- আবেদনকারীর নামের পাশে এই লেখা দেখানোর অর্থও মোটামুটি এক। অর্থাৎ এখনও আবেদনটি যাচাই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। সেটি সম্পন্ন হলে আবেদন গৃহীত বা বাতিল হতে পারে।

৪) Hold Up Application- এতদিন যাদের স্ট্যাটাস Under Process দেখাচ্ছিল, সম্প্রতি তাঁদের অনেকেরই স্ট্যাটাস বদলে Hold Up Application হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এর অর্থ হল, আবেদনটি আপাতত স্থগিত বা হোল্ড করে রাখা আছে। যদিও এই স্ট্যাটাসের সঠিক কারণ বা সরকারি ব্যাখ্যা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

৫) Reverted- অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে এই লেখা দেখে অনেকেই চিন্তায় পড়েছেন। জানা গিয়েছে, এর অর্থ হল আবেদনটি আগের পর্যায়ে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট আবেদনটি নিয়ে কোনও সংশোধন, ফের যাচাই বা অন্য কোনও পদক্ষেপ দরকার হতে পারে।

অন্নপূর্ণা যোজনা কবে পাওয়া যাবে তা মোটামুটি স্ট্যাটাস দেখলেই আন্দাজ করা যায়। তা সত্ত্বেও যদি কোনও সংশয় থাকে, তাহলে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আবেদনকারীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker