0%

মাত্র ৯৯ টাকায় স্টেশনেই এসি প্রাইভেট স্পেস! এই স্টেশনে Sleeping Pod চালুর পথে ভারতীয় রেল

SOBDIK NEWS: ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে? কিংবা মাঝরাতে ট্রেন বদলানোর সময় একটু বিশ্রামের প্রয়োজন? এবার যাত্রীদের জন্য মাত্র ৯৯ টাকা থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং পড (AC Sleeping Pod) চালুর পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railways)। আপাতত দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে ঘণ্টার হিসাবে ভাড়া দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা।

মাত্র ৯৯ টাকায় স্টেশনেই Sleeping Pod

যেমনটা জানা যাচ্ছে, সাউথর্ন রেলওয়ের কেরলের আলুভা (Aluva) এবং এর্নাকুলাম জংশন (Ernakulam Junction) স্টেশনে এই স্লিপিং পড চালু হতে চলেছে। যেখানে ক্লাইমেট কন্ট্রোল, চার্জিং থেকে হাইস্পীড ওয়াইফাইয়ের মত সুবিধা থাকবে। ফলে ট্রেন লেট থাকলে বা আগে থেকে পৌঁছে গেলে বিশ্রাম নেওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না। তবে এই মডেল সফল হলে দেশের সমস্ত বড় জংশন স্টেশনেই এই সুবিধা উপলব্ধ হতে পারে। সেক্ষেত্রে হাওড়াতেও স্লিপিং পড সুবিধা পাওয়া যেতেই পারে।

কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, Sleeping Pod ব্যবহারের ভাড়া শুরু হতে পারে ঘণ্টায় মাত্র ৯৯ টাকা থেকে। প্রতিটি কেবিনে থাকার কথা একাধিক আধুনিক সুবিধা। সেগুলি হল নিম্নরূপ,

  • আরামদায়ক হেলান দেওয়া যায় এমন বিছানা।
  • ব্যক্তিগত তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা।
  • গোপনীয়তা বজায় রাখতে দরজা ও লক।
  • USB চার্জিং পোর্ট ও রিডিং লাইট।
  • হাই-স্পিড Wi-Fi পরিষেবা।

আরও পড়ুনঃ ‘টুকরে টুকরে গ্যাং নেহি চলেগা’ কলেজস্ট্রীটে SFI-এর বুকস্টল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

শুরুতেই কোন দুই স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে সেটা জানা গেলেও ঠিক কবে থেকে মিলবে পরিষেবা সেটা এখনো জানা যায়নি। রেলের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসা এখনও বাকি। তবে শুরু হলে যে দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষা যে অনেকটাই সহজ ও আরামদায়ক হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, বর্তমানে এর্নাকুলাম স্টেশনে ঘণ্টায় ৩০ টাকার বিনিময়ে এসি ওয়েটিং হল (AC Waiting Hall) ব্যবহারের সুযোগ রয়েছে। তবে সেখানে ব্যক্তিগত কেবিনের কোনো সুবিধা নেই। পাশাপাশি, কোচির MG Road, Pathadipalam এবং Aluva মেট্রো স্টেশনেও ইতিমধ্যে Sleeping Pod পরিষেবা চালু রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker