পুলিশে নিয়োগের প্রস্তুতি কীভাবে? কোন বিষয়ে কতটা গুরুত্ব দেবেন, জেনে নিন

সবদিক নিউজ: পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার স্বপ্ন বহু মানুষের দেখে থাকেন (West Bengal Police Recruitment)। কিন্তু তাই বলে শুধু বই পড়লে হবে না। লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক মাপজোক, দৌড় প্রতিটি ধাপের জন্য রয়েছে আলাদা আলাদা প্রস্তুতির প্রয়োজন। আজকের প্রতিবেদনে রইল শুরুর থেকে পরিকল্পনা করে কিভাবে এগোলে এই পরীক্ষায় আপনি সাফল্য পাবেন সেই বিষয়ে তথ্য।
পুলিশে চাকরি পেতে কীভাবে প্রস্তুতি নেবেন? (West Bengal Police Recruitment)
প্রথমেই বুঝে নিতে হবে, কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগ করা হয় ও পরীক্ষার ধরনের বিষয়ে (West Bengal Police Recruitment)। ২০২৪ সালের নিয়োগ বিধি অনুযায়ী, কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হয় ও এম আর সিটে। মোট ৮৫ নম্বরের এই পরীক্ষা হয়ে থাকে। আর এই পরীক্ষার সময় থাকে এক ঘন্টা।
প্রতিটা ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট প্রশ্নের নম্বরে এক চতুর্থাংশ কেটে নেওয়া হয়। এরপর রয়েছে শারীরিক মাপজোক পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষা, ও ১৫ নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর নম্বর মিলে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।
রেলের কাজের জেরে ভোগান্তি, প্রায় মাসখানেক বাতিল হাওড়ার একাধিক ট্রেন
প্রস্তুতির প্রথম ধাপ হওয়া উচিত সাধারণ জ্ঞানের বিষয়ে। সেখানে,ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পড়ুন। প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস করুন। অঙ্কে জোর দিন শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত, গড়, সুদ এবং সময়-দূরত্বের মতো অধ্যায়ে। পাশাপাশি ইংরেজির প্রাথমিক ব্যাকরণ, শব্দভাণ্ডার এবং রিজনিংয়ের অনুশীলন করুন। সপ্তাহে অন্তত দু’টি মক টেস্ট দিলে সময় ব্যবস্থাপনা ও ভুলের জায়গা বোঝা সহজ হবে।
একই সঙ্গে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলেই হবে না। পুরুষদের ক্ষেত্রে,পুরুষদের ১,৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ করতে হয়। মহিলা প্রার্থীদের ৮০০ মিটার দৌড়ের সময়সীমা ৪ মিনিট। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৮০০ মিটার দৌড়ের সময়সীমা ৩ মিনিট ৩০ সেকেন্ড।
এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন। বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা ও অন্যান্য শারীরিক মাপকাঠি মিলিয়ে নিন। এসআই পদের পরীক্ষার নিয়ম কনস্টেবলের থেকে আলাদা। তাই পদ অনুযায়ী প্রস্তুতি নিন। সরকারি বিজ্ঞপ্তি দেখুন WBPRB-র ওয়েবসাইটে (West Bengal Police Recruitment)।



