‘টুকরে টুকরে গ্যাং নেহি চলেগা’ কলেজস্ট্রীটে SFI-এর বুকস্টল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

SOBDIK NEWS: কলকাটা বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্র সংগঠন SFI এর বুক স্টল বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়ে কলেজ স্ট্রিটে (SFI College Street Protest)। এরপর পুলিশের সাথে মতবিরোধের জেরে ধস্তাধস্তি ও পরে প্রিজনভ্যানে তোলা হয়ে একাধিক SFI কর্মীদের। এই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কি বললেন তিনি? চলুন দেখে নেওয়া যাক।
SFI বুক স্টল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুভেন্দু অধিকারী জানান, কোন বই না! যারা ভোটে যেতে না, ভোটে হারে, নোটার সঙ্গে লড়াই করে, সেইসব লোকেরা তারা হাফ হার্টেড হয়ে এখন এগুলো করতে চাইছে। মাঠে ঘাটে কোথাও নেই। ডিভিশন বেঞ্চে, অবকাশকালীন বেঞ্চে গিয়ে বলছে ভোট আটকাও। আরে দম আছে যদি ওদের নেতাদের বলুন না, বই চিহ্ন নিয়ে পৌরসভা কর্পোরেশনে লড়তে কাস্তে হাতুড়ি তারা ছেড়ে।
তিনি আরও বলেন, ওদেরকে বলুন ওই ফি সিম্বলের মধ্যে বই আছে। যদি একটা নেতার সিকিউরিটি মানি থাকে, তাহলে সেদিন বলবেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জনগণ নেই জনগণ ওদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গে চলবে না, টুকরে টুকরে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি নেহি চলেগা।
আরও পড়ুনঃ হাইকোর্টের শো-কজের মুখে অভিষেক, এবার পাশে দাঁড়ালেন ককরোচ নেতা! সৌরভের নিশানায় কারা?
এরপর কলকাতা কেডিকেল কলেজের আট জন ইন্টার্নকে শো-কাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আমরা পরিস্থিতি নজর রেখেছি এবং অধ্যক্ষ যে ধরনের সাহায্য চাইবেন, আমরা সেই ধরনের প্রশাসনিক সাহায্য করব। এইরকম গুন্ডামি হসপিটালে বরদাস্ত করা হবে না এটুকু বলে দিলাম। আমি শারদ্বতবাবুকে বলেছি, তিনি সুপার এবং এমএসভিপির সঙ্গে যোগাযোগ যোগ রেখেছেন। আমাদের ওয়াচ আছে, সুপার যে ধরনের হেল্প চাইবেন সেই ধরনের হেল্প এডমিনিস্ট্রেশন করবে। গুন্ডামি করার জায়গা আর এইসব কমিউনিস্টদের নৈরাজ্য তৈরি করার জায়গা এই মেডিকেল কলেজ নয়। এটা খুব স্পষ্টভাবে বলে দিলাম। আমাদের কাছ থেকে এখনো সরকারিভাবে সুপার পুলিশের ইন্টারভেনশন চাননি চাইলে কয়েক সেকেন্ড লাগবে। পুলিশ যাবে এবং যা করার করবে।
প্রসঙ্গত, প্রতিবছরের মত এবছরেও নভেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামেন অস্থায়ী স্টল বানিয়ে বই বিক্রির প্রস্তুতি চালাচ্ছিলেন SFI সদস্যরা। ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে ১৭ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর মিনি বইমেলার পরিকল্পনা ছিল। এর জন্য জোড়াসাঁকো থানা ও কলকাতা পুরসভার থেকে অনুমতিও নেওয়া হয়েছিল দাবি সদস্যদের। কিন্তু সোমবার সন্ধ্যায় স্টল তৈরির কাজ শুরু করলে পুলিশ বাধা দেয়। বেশ কিছুক্ষণ বচসার পরেও অনুমতি না মেলায় মঙ্গলবার সকালে জমায়েত হয় ও রাস্তাতেই ব্যানার পেতে বই নিয়ে বসেন SFI কর্মীরা। এরপর যানচলাচল ব্যাহত হলে ফের পুলিশের সাথে বচসা শুরু হয় ও সেটা ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছালে বেশ কিছুজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।



