ডেটা ছাড়াই আনলিমিটেড কল! ভারতে BSNL-এর নতুন তিনটি রিচার্জ প্ল্যান

নয়াদিল্লি: মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না, অথচ নিয়মিত ফোনে কথা বলা ও SMS পাঠানোর প্রয়োজন হয়? এমন গ্রাহকদের জন্য নতুন তিনটি Voice-Only প্রিপেড রিচার্জ প্ল্যান…
নয়াদিল্লি: মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না, অথচ নিয়মিত ফোনে কথা বলা ও SMS পাঠানোর প্রয়োজন হয়? এমন গ্রাহকদের জন্য নতুন তিনটি Voice-Only প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে BSNL। ১৭২ টাকা, ১৮৪ টাকা এবং ১৯০ টাকার এই প্ল্যানগুলিতে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS। তবে কোনও প্ল্যানেই মোবাইল ডেটার সুবিধা থাকছে না।
নতুন এই Special Tariff Voucher (STV)গুলি এমন গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে, যাঁদের মোবাইল ইন্টারনেটের প্রয়োজন নেই। পাশাপাশি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র নির্দেশিকা মেনেই এই ধরনের ভয়েস ও SMS-নির্ভর রিচার্জ বিকল্প চালু করা হয়েছে।
BSNL-এর তিনটি নতুন প্ল্যানের দাম ও মেয়াদ
নতুন তিনটি রিচার্জের মধ্যে সবচেয়ে সস্তা ১৭২ টাকার প্ল্যান। অন্য দুটি প্ল্যানের দাম ১৮৪ টাকা ও ১৯০ টাকা। প্রতিটি প্ল্যানের বৈধতা আলাদা।
| প্ল্যানের দাম | বৈধতা | সুবিধা |
| ১৭২ টাকা | ২৮ দিন | আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS |
| ১৮৪ টাকা | ৩০ দিন | আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS |
| ১৯০ টাকা | এক ক্যালেন্ডার মাস | আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS |
তিনটি প্ল্যানেই Local, STD এবং Roaming কলের সুবিধা রয়েছে। অর্থাৎ দেশের মধ্যে বিভিন্ন নেটওয়ার্কে ভয়েস কল করার ক্ষেত্রে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে কোনও প্ল্যানেই 4G বা অন্য কোনও মোবাইল ডেটা সুবিধা দেওয়া হচ্ছে না।
প্রতিদিনের খরচ কত?
দৈনিক খরচের হিসাব করলে ১৭২ টাকার প্ল্যানটি ব্যবহার করতে দিনে খরচ পড়বে ৬ টাকার সামান্য বেশি। ১৮৪ টাকার ৩০ দিনের প্ল্যানের ক্ষেত্রে দৈনিক খরচ প্রায় ৬.১৩ টাকা।
অন্যদিকে, ১৯০ টাকার প্ল্যানটির মেয়াদ নির্দিষ্ট ৩০ দিন নয়, বরং একটি সম্পূর্ণ ক্যালেন্ডার মাস। ফলে মাসে কত দিন রয়েছে, তার উপর দৈনিক খরচ নির্ভর করবে।
TRAI-এর নির্দেশিকা মেনেই নতুন রিচার্জ
TRAI-এর নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে এমন রিচার্জ বিকল্প রাখতে হবে, যেখানে গ্রাহকরা শুধুমাত্র ভয়েস কল এবং SMS-এর সুবিধা নিতে পারবেন। যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের অপ্রয়োজনীয় ডেটা প্যাকের জন্য টাকা খরচ করতে হবে না।
BSNL-এর পাশাপাশি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-এর কাছেও এই ধরনের রিচার্জ বিকল্প রয়েছে। সংস্থাগুলি নিজেদের ওয়েবসাইট ও অ্যাপে ‘TRAI Mandated Packs’ নামে আলাদা বিভাগে এই প্ল্যানগুলি রেখেছে। ফলে গ্রাহকরা সহজেই ডেটা ছাড়া ভয়েস ও SMS-নির্ভর রিচার্জ খুঁজে নিতে পারবেন।
উল্লেখ্য, BSNL-এর পোর্টফোলিওতে আগে থেকেই ৯৯ টাকা এবং ৪৩৯ টাকার মতো ভয়েস-কেন্দ্রিক প্রিপেড ভাউচার রয়েছে। নতুন তিনটি প্ল্যান যুক্ত হওয়ায় শুধুমাত্র কলিংয়ের প্রয়োজন রয়েছে এমন গ্রাহকদের সামনে আরও কয়েকটি বিকল্প তৈরি হল।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel



