অন্তঃসত্ত্বার চোখে ‘পিপার স্প্রে’ মার্কিন অভিবাসন কর্তার, টেনে হিঁচড়ে মাটিতে! ভিডিও ভাইরাল

ফের কাঠগড়ায় মার্কিন অভিবাসন দপ্তর। ক্যালিফোর্নিয়ায় (California) অন্তঃসত্ত্বা এক যুবতীর চোখে ‘পিপার স্প্রে’ ছেটানোর অভিযোগ উঠল এক অভিবাসন কর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁকে টেনে হিঁচড়ে মাটিতে নামানোরও অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুবতীর নাম লিজবেথ ভার্গাস আন্দ্রেড (২৩)। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মোডেস্টোতে স্ট্যানিসলাস কাউন্টি কারাগারের বাইরে তিনি তাঁর স্বামী ও ননদের সঙ্গে উপস্থিত ছিলেন। অভিবাসন আধিকারিকদের অতি তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন তাঁরা। ঠিক তখনই এই ঘটনার সূত্রপাত। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক অভিবাসন কর্তা লিজবেথকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিচ্ছেন। এমনকী যুবতীর চোখে ‘পিপার স্প্রে’ও ছিটিয়ে দিচ্ছেন। জানা গিয়েছে, এরপর অভিবাসন কর্তারা কয়েকঘণ্টা লিজবেথকে আটকে রাখেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
A pregnant U.S. citizen was pushed to the ground and arrested by ICE agents. According to her lawyer, she was held for several hours before being released without any charges https://t.co/Jdyzb5s9VL
— WOW 🎥🍿 (@Wow_vide0s) November 18, 2026
যুবতীর পরিবারের তরফেও একটি ভিডিও শেয়ার করা হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, লিজবেথকে স্ট্রেচারে করে স্টকটন এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে তাঁর সঙ্গে এক মার্কিন অভিবাসন কর্তাকেও নামতে দেখা যায়। তবে যুবতীর শারিরীক অবস্থা এখন কেমন, তা জানা যায়নি।
শেয়ার
লিংক



