0%

বিসর্জনের জন্য কাটছাঁট চক্ররেল পরিষেবায়, জেনে নিন সময়

সবদিক নিউজ: জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন উপলক্ষে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত সার্কুলার রেলওয়ে অর্থাৎ চক্ররেল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণে থাকবে (Indian Railways)। চক্ররেলের লাইনে চলা কোন কোন ট্রেনের সময়সূচী বদল করা হয়েছে পাশাপাশি কোন কোন ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

জগদ্ধাত্রী পুজোয় চক্ররেলে নিয়ন্ত্রণ, কখন চলবে ট্রেন? (Indian Railways)

টালা স্টেশনে শর্ট টার্মিনেটেড হবে:30312 বারাসাত–মাঝেরহাট লোকাল বিকেল ৪টা ৩৪ মিনিটে। 30122 নৈহাটি–বালিগঞ্জ লোকাল বিকেল ৪টা ১৪ মিনিটে। 30314 দত্তপুকুর–মাঝেরহাট লোকাল টালা হয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (Indian Railways)।

টালা স্টেশন থেকে যাত্রা শুরু:

30331 মাঝেরহাট–হাবরা লোকাল। টালা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট।30111 বালিগঞ্জ–ব্যারাকপুর লোকাল। টালা থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট।
30313 মাঝেরহাট–বারাসত লোকাল। টালা থেকে রাত ৮টা ৪৭ মিনিট।

 উৎসবের ভিড় এড়াতে বাড়তি ট্রেন, হাওড়া–এনজেপি রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা

শিয়ালদহ স্টেশনে যাত্রা শেষ:

30144 গেদে–মাঝেরহাট লোকাল, এটি কাঁকুড়গাছি–বালিগঞ্জ হয়ে চলাচল করে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহে রুট শেষ হবে।

শিয়ালদহ থেকে যাত্রা শুরু:

30123 মাঝেরহাট–নৈহাটি লোকাল শিয়ালদহ থেকে রাত ৮টা ২০ মিনিটে শুরু হবে।

অন্য রুট:

30332 হাবরা–মাঝেরহাট লোকাল কাকুরগাছি–বালিগঞ্জ হয়ে চলবে। বিকেল ৪টা ৫ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।30353 মাঝেরহাট–দত্তপুকুর লোকাল মাঝেরহাট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে বালিগঞ্জ–কাঁকুড়গাছি হয়ে চলবে। বালিগঞ্জ স্টেশনে রুট শেষ করবে 30711 লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট লোকাল (Indian Railways)।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker