0%

শামির পর গম্ভীরের কোপে সিরাজও? নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের আগে ইঙ্গিত ভারতের কোচের

মহম্মদ শামির পর কি মহম্মদ সিরাজ? ভারতের কোচ গৌতম গম্ভীরের কোপে আরও এক ভারতীয় পেসার? নিয়মিত পারফর্ম করার পরও শামিকে সুযোগ দেওয়া হয়নি। শেষমেশ অবসর নিয়েছেন বাংলার পেসার। এবার কি সিরাজকেও সেই পথে ঠেলে দেওয়া হবে? কোনও কারণ ছাড়াই নীরবে সিরাজকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার টেস্ট দলেও তাঁর জায়গা নিয়ে সংশয়। আর সেটার ইঙ্গিত দিয়ে গেলেন খোদ গম্ভীরের সহকারীই।

২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন শামি ও সিরাজ। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপেও সিরাজ দলে ছিলেন। কিন্তু কখন যে সাদা বলের ক্রিকেট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তা বোঝাই যায়নি। এখন মাঝেমধ্যে ওয়ানডে’তে ডাকা হয়। তবে দলের আর নিয়মিত পেসার নন। আগামী বছর বিশ্বকাপেও সম্ভবত ডাক পাবেন না। এত কিছুর মধ্যে টেস্ট দলে নিয়মিত ছিলেন। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোট-আঘাতের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন পড়েনি।

তবে এত কিছুর পরও সম্ভবত টেস্ট দলে এখন আর জায়গা পাকা নয়। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলকে প্রশ্ন করা হয়, সিরাজকে নিয়ে কী ভাবছে ম্যানেজমেন্ট? তাতে মর্কেল স্পষ্ট করে কিছু উত্তর দেননি। নিউজিল্যান্ডের (NZ) আগে প্রথম টেস্টের আগে কিছুটা সাবধানী উত্তর দেন। তিনি জানান, “সিরাজ বিশ্বমানের পারফর্মার। যখনই ও ভারতের (IND) জার্সি পরে মাঠে নেমেছে, ভালো খেলেছে। আমি হেড কোচ গৌতম গম্ভীরকে বলেছি, আমাদের দলে ২০ উইকেট নেওয়ার মতো শক্তি আছে। তবে দিনের শেষ সিদ্ধান্তটা শুভমানকেই নিতে হবে।”

আসলে গিল আগের দিনই বলেছেন, ভারতীয় দল চার পেসার নিয়ে মাঠে নামবে। সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, ওয়ানডে সিরিজে পেসাররা ভালো খেলেছে। ওয়ানডে সিরিজে গুর্নুর ব্রার, অংশুল কাম্বোজরা ভালো পারফর্ম করেছেন। আকাশ দীপের নামও বলেছেন, কারণ বাংলার পেসার ব্যাটও করতে পারেন। আর জশপ্রীত বুমরাহ তো ‘অটোমেটিক চয়েজ’। তাহলে রইলেন বাকি কে? মহম্মদ সিরাজ। বাকি উত্তর ১৯ নভেম্বর সকালেই পাওয়া যাবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker