0%

উৎসবের ভিড় এড়াতে বাড়তি ট্রেন, হাওড়া–এনজেপি রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা

সবদিক নিউজ: উৎসবের সময় স্টেশনে যাত্রীদের ভিড় ক্রমাগত বাড়তে থাকে। তাই যাত্রা সহজ ও আরামদায়ক করতে একাধিক ব্যবস্থা নিয়েছে উত্তর-পূর্ব সীমান্তের ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের সাহায্য করতে স্টেশন গুলিকে বাণিজ্যিক বিভাগে কর্মী ও রেলওয়ে সুরক্ষা বাহিনী জওয়ানদের মোতায়ন করা হয়েছে। তারা যাত্রীদের প্ল্যাটফর্মে সঠিক পথ দেখানোর পাশাপাশি নিরাপত্তা ট্রেনে উঠতো নামতে সাহায্য করবে।

উৎসবের ভিড় এড়াতে বাড়তি ট্রেনের ব্যবস্থা রেলের (Indian Railways)

এছাড়া যাত্রীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ স্টেশন গুলিতে পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ও নির্দিষ্ট অপেক্ষা স্থান তৈরি করা হয়েছে। যাতে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ও যাত্রীরা স্বাচ্ছন্দ বোধ করেন (Indian Railways)। সেদিক ও বিশেষ নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানাযে উৎসবে মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ে অধীনে মোট ৩১ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেন গুলির মোট ৮৬৪ টি ট্রিপ চালাবে। পাশাপাশি হাওড়া নিউ জলপাইগুড়ি ও হাওড়া রুটে নভেম্বরের দ্বিতীয়ার্ধে আরও চারটে অতিরিক্ত ট্রিপ চালানো হবে।

 একবার খেলেই মুখে লেগে থাকবে আখরোট চিকেনের স্বাদ,রইল সহজ রেসিপি

অর্থাৎ দুদিকে দুটো করে অতিরিক্ত ট্রিপ থাকছে। এই বিশেষ ট্রেনের ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আগের থেকে ভালো হবে। পাশাপাশি বিয়ারের বারাসই ও কিশোরগঞ্জের যাত্রীরা সরাসরি যাতায়াত করতে পারবেন। তারই সঙ্গে উৎসবের সময় বাড়তিভির সামাল দিতে যাত্রীদের যাত্রা সহজ করতে এই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও, হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটে দু’টি করে ট্রিপ চালাবে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন। ট্রেন নম্বর ০৩০২৭ হাওড়া–নিউ জলপাইগুড়ি ফেস্টিভ্যাল স্পেশাল ১৮ ও ২৫ নভেম্বর, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার পথে ট্রেন নম্বর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি–হাওড়া ফেস্টিভ্যাল স্পেশাল ১৯ ও ২৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। পরের দিন অর্থাৎ শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker