0%

ক্রিকেটে ‘নো হ্যান্ডশেক’, ফুটবলে সাফজয়ী ভারতকে ‘গার্ড অব অনার’ পাকিস্তানের, ভিডিও ভাইরাল

সাফ জয়ের পর ভারতকে ‘গার্ড অব অনার’ দিলেন পাকিস্তানের ফুটবলাররা। পুরস্কার বিতরণী মঞ্চে যাওয়ার সময় সুহেল ভাটদের ‘গার্ড অব অনার’ দেন পাক ফুটবলাররা। এর আগে একাধিকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে, ভারতের প্লেয়াররা পাকিস্তানিদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। দুই দেশের রাজনৈতিক দূরত্ব বেড়ে গিয়েছিল ২০২৫ সালে পহেলগাঁও সন্ত্রাসবাদী কার্যকলাপে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ যাওয়ার পর থেকেই। তার প্রভাব এসে পড়েছিল খেলার দুনিয়াতেও। তখন থেকেই ভারতের ক্রিকেটাররা হাত মেলাতেন না পাকিস্তানিদের সঙ্গে। তবে এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ‘গার্ড অব অনারের’ চিত্রই এখন আলোচনার শীর্ষে।

এদিন জয়ের পর মাঠেই জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশন শুরু করে দেন সুহেল, সন্দীপরা। সেই সেলিব্রেশন চলে ড্রেসিংরুম হয়ে হোটেল পর্যন্ত। এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ছিল ভারতের কোচ নৌশাদ মুসার কাছে বিশাল চ্যালেঞ্জের। খালিদ জামিলের সিনিয়র দল নিউজিল্যান্ডের কাছে দুই ফিফা ফ্রেন্ডলিতে যখন হতাশজনক পারফরম্যান্স করেছে, তখন দ্বিতীয় সারির দল নিয়ে মাত্র দু’দিনের প্রস্তুতিতে চ্যাম্পিয়ন। দারুণ আত্মবিশ্বাসের প্রতিফল দেখিয়েছেন সুহেল ভাটরা। তার উপর পাকিস্তান দলে পাঁচ জন ইউরোপে খেলা ফুটবলার ছিলেন। ফাইনালে (SAFF Cup Final) কোনও প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়ায়নি ভারতের সামনে। উপরন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক গোল করে ইতিহাসে জায়গা করে নিলেন বঙ্গ সন্তান সন্দীপ মান্ডি। যা বাংলার ফুটবলের জন্যও গর্বের বিষয়। যদিও এই দলকে দ্বিতীয় সারির দল মানতে নারাজ নৌশাদ মুসা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker