0%

মেডিক্যাল কলেজের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রয়োজনে দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি

সবদিক নিউজ: এবার মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৮ ইন্টার্ন কে শোকজের প্রতিবাদে যথারীতি উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ দফায় দফায়। এই ঘটনার নেপথ্যে বামেদের দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মেডিক্যাল কলেজে অশান্তি বরদাস্ত নয় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Kolkata Medical College)

এই ঘটনা পরিপ্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী জানান ” আমার সাথে স্বাস্থ্য মন্ত্রীর কথা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন আমরা প্রশাসনিকভাবে সব রকমের সাহায্য করব। গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিকেল কলেজ নয় (Kolkata Medical College)। স্পষ্ট করে এ কথা জানান মুখ্যমন্ত্রী”।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েকটা সেকেন্ড লাগবে। পুলিশ যা করার করবে। অশান্তির প্রসঙ্গ নিয়ে তিনি রাগ উগরে দেন। বামেদের নিশানা করে বলেন, ” ভোটে জেতার ক্ষমতা নেই, তাই বই স্টল নিয়ে রাজনীতি করছেন”।

 বিসর্জনের জন্য কাটছাঁট চক্ররেল পরিষেবায়, জেনে নিন সময়

প্রসঙ্গত, দুর্গাপূজোর সপ্তমীর দিন চোরাবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত ১৯ জনকে নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিকেল কলেজের। বড়সড়ো দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই শতাব্দী প্রাচীন এই হাসপাতালে।

কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এমন ধরনের বিবৃতি দেওয়া-শৃঙ্খলা ভঙ্গের সামিল। এর কারণে আটজন জুনিয়র ডাক্তারকে মঙ্গলবার শোকজ করেছে স্বাস্থ্য দপ্তর। এরপরই বুধবার সকাল থেকে বিক্ষোভে নামেন কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য কিসের ভিত্তিতে এই শোকজ করা হয়েছে। সেই বিষয়ে স্পষ্ট করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, তদন্ত কমিটির সুপারিশে আটজন সহপাঠিকে শোকজ করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট তারা দেখতে চান।  এরপরেই বৈঠকে বসেন কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিল। বুধবার রাতে কলকাতা মেডিকেল কলেজে ফের সাংবাদিক সম্মেলন করে ইন্টার্ন চিকিৎসকেরা। তারা দাবি করে জানান কলকাতা মেডিকেল কলেজের সুপার আমাদের জানিয়েছেন, শুধুমাত্র স্বাস্থ্য ভবন জানিয়েছে বলেই তারা শোকজ করেছেন।

উচ্চতর কর্তৃপক্ষের চাপে তারা শোকজ করতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষর ঘরের বাইরে লাগাতার অবস্থান ও বিক্ষোভে বসেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা (Kolkata Medical College)। এইদিকে কেন অধ্যক্ষকে ঘেরাও করা হবে এই নিয়ে প্রশ্ন তুলে কলকাতা মেডিকেল কলেজে পড়ুয়াদের ওপর চড়াও হয় এবিভিপি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজের চত্বর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker