ফসল বিমায় কৃষকদের প্রিমিয়াম মকুব! পুরো টাকাই দেবে রাজ্য, মিলল অর্থ দপ্তরের ছাড়পত্র

SOBDIK NEWS: কৃষকদের আর্থিক চাপ কমাতে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় এবার থেকে কৃষকদের নিজেদের অংশের প্রিমিয়ামও দিতে হবে না। বিমার জন্য প্রয়োজনীয় পুরো টাকাই মেটাবে রাজ্য। এই সিদ্ধান্ত কার্যকর হলে রবি মরশুমে ফসল বিমার জন্য কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা খরচ করতে হবে না। ইতিমধ্যেই অর্থ দপ্তরের অনুমোদন মিলেছে। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পেশ হওয়ার কথা।
কৃষকদের প্রিমিয়ামের টাকাও দেবে রাজ্য (West Bengal Government)
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বিমার প্রিমিয়ামের একটি অংশ কৃষকদের দেওয়ার কথা। বাকি টাকা দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার কৃষকদের সেই খরচ থেকেও মুক্তি দিতে চাইছে রাজ্য (West Bengal Government)।
প্রশাসন সূত্রে খবর, রবি মরশুমে ফসল বিমার জন্য কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা প্রিমিয়াম বাবদ দিতে হত। অন্যদিকে, রাজ্য সরকারের নিজের অংশ ছিল প্রায় ৩৭.৫ কোটি টাকা। কেন্দ্র ও রাজ্য মিলে বাকি প্রিমিয়ামের টাকা দেওয়ার কথা। কিন্তু কৃষকদের কাছ থেকে কোনও টাকা না নিয়ে পুরো খরচই বহন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (West Bengal Government)। সব মিলিয়ে প্রায় ২১৪ কোটি টাকা দিচ্ছে সরকার।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে হচ্ছে না উচ্চ মাধ্যমিক! কবে শুরু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা? নতুন প্রস্তাব সংসদের
অর্থ দপ্তরের অনুমোদন, এবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কৃষকদের প্রিমিয়ামের টাকা মকুব করার জন্য কৃষি দপ্তরের তরফে অর্থ দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। সংশ্লিষ্ট দপ্তরেও পৌঁছে গিয়েছে সেই সিদ্ধান্ত। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হতে পারে। সেখানে অনুমোদন মিললেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলে মনে করা হচ্ছে।
আলুচাষিদের পর এবার অন্য কৃষকদেরও স্বস্তি
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই আলুচাষিদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আলুকে নিয়ে আসার পাশাপাশি আলুচাষিদের বিমার খরচও সরকার বহন করবে বলে জানানো হয়েছিল। রাজ্যে প্রায় ২০ লক্ষ আলুচাষি রয়েছেন বলে জানা গিয়েছে।
এবার শুধু আলুচাষি নয়, অন্য ফসলের কৃষকদেরও বিমার প্রিমিয়াম দিতে হবে না। ফলে অনেক কৃষকই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ক্ষেত্রে রাজ্যের (West Bengal Government) এই সিদ্ধান্ত বিশেষ নজর কাড়তে চলেছে।



