0%

ইন্দ্রনীলের পর বিপাকে ব্রাত্য! দায়ের জিরো এফআইআর, বাগুইআটি থানায় অভিযোগ

কলকাতা: রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নাম জড়িয়ে একাধিক গুরুতর অভিযোগ। তাঁদের পাশাপাশি কয়েক জন সরকারি আধিকারিকের বিরুদ্ধেও ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় দায়ের হয়েছে জিরো এফআইআর। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

ঘটনার সূত্রপাত কয়েক জন নির্যাতিতার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর। তাঁদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার দাবি তোলেন সমাজকর্মী রাজীব সরকার। সেই মর্মে গত ১২ নভেম্বর বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত আবেদন জমা দেন তিনি। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারা উল্লেখ করে জিরো এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছিল।

অভিযোগকারীর দাবি, ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন, তোলাবাজি এবং আর্থিক অনিয়মের মতো একাধিক বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। প্রাক্তন দুই মন্ত্রী ছাড়াও কয়েক জন সরকারি আধিকারিকের ভূমিকা নিয়েও তদন্তের আর্জি জানানো হয়েছে। অভিযোগে একাধিক ব্যক্তির নাম থাকলেও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত নয়।

বাগুইআটি থানার তরফে জানানো হয়েছে, জিরো এফআইআর নথিভুক্ত করার পর সেটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সেই থানার পুলিশ অভিযোগের বিষয়বস্তু খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে। অর্থাৎ, প্রাথমিক অভিযোগ নথিভুক্তির পর তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট থানার হাতে গিয়েছে।

জিরো এফআইআর দায়ের হওয়ায় এবার অভিযোগগুলির ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা কতটা উঠে আসে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

খ্রিস্টানদের ছাপিয়ে যাবে ইসলাম? ২০৩৫ সালের ধর্মীয় জনসংখ্যা নিয়ে বড় পূর্বাভাস পিউয়ের

দুর্বল হয়েছে ‘আকভান’, তবু স্বস্তি নেই বাংলায়! কলকাতা-সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker