0%

বকেয়া পুরকর আদায়ে বৃহন্নলাদের নিয়োগ! সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা রাজ্যের

SOBDIK NEWS: তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের কর্মসংস্থানে জোর রাজ্য সরকারের (Government of West Bengal)। এবার বাড়ি বাড়ি ঘুরে বকেয়া পুরকর আদায়ে তাঁদের নিয়োগ করা হবে, মিলবে সরকারি কর্মীর মর্যাদা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের নাম বৃহন্নলা ব্রিগেড (Brihannala Brigade) দেওয়া হয়েছে বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য | (Government of West Bengal)

বুধবার রাজ্যের পুরমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহন্নলাদের মূলস্রোতের জীবন-জীবিকায় নিয়ে আসতে বকেয়া পুরকর আদায়ে অফিসার হিসেবে নিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের নাম দেওয়া হয়েছে বৃহন্নলা ব্রিগেড। কলকাতা, হাওড়া ও বিধাননগরে প্রথমে এই প্রকল্প শুরু হবে। পরবর্তীতে রাজ্যের অন্য পুরসভাগুলিতেও তৃতীয় লিঙ্গের মানুষদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হবে।“

অগ্নিমিত্রা আরও বলেন, “ট্রাফিক সিগন্যালে গাড়ির জানলায় হাত পেতে সাহায্য চাওয়া তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলে অত্যন্ত কষ্ট হয়। অথচ তাঁদের মধ্যে অনেকে শুধু শিক্ষিত নন, উচ্চশিক্ষিত। তা সত্ত্বেও রুজি-রুটি নিয়ে জীবন যন্ত্রণা অনেক বেশি। সেদিকে নজর রেখে মুখ্যমন্ত্রী রূপান্তরকামীদের নিয়োগের জন্য সরকারি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিচ্ছেন। শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।“

আরও পড়ুনঃ যুবশ্রী প্রকল্পের জন্য মাস্ট! কীভাবে বানাবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড? কী কী নথি লাগবে জানুন

রাজ্যের তৃতীয় লিঙ্গ তথা রূপান্তরকামীদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নগরোন্নয়ন দফতরের মাধ্যমে বিশেষ প্রকল্প শুরু হতে চলেছে। সেই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছেন পুরমন্ত্রী নিজে। যদিও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের স্থায়ী না চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে সেটা এখনও ঠিক হয়নি।

রাজ্যের তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের সরকারিস্তরে এমন ব্যাপক নিয়োগের উদ্যোগ আগে সেভাবে নেওয়া হয়নি। ফলে সেদিক থেকে দেখলে শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপ সত্যিই ব্যতিক্রমী। শীঘ্রই বৃহন্নলা ব্রিগেড প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker