0%

প্রয়াত ‘লেবুবাবু’, গনি খান চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে শোক রাজনৈতিক মহলে

মালদা: প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী৷ বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।…

মালদা: প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী৷ বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মালদার প্রাক্তন রেলমন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর ভাই হিসেবেও পরিচিত ছিলেন তিনি। পরিবারের সদস্য থেকে রাজনৈতিক মহল, সকলের কাছেই ‘লেবুবাবু’ নামে পরিচিত ছিলেন আবু নাসের। তাঁর প্রয়াণে শোকের আবহ মালদার রাজনৈতিক মহলে।

শিক্ষাজীবনে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন আবু নাসের। ১৯৫১ সালে মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন। ১৯৬৫ সালে ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন। ১৯৭৬ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ১৯৮৬ সালে সুইৎজ়ারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কোতোয়ালি পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের সূত্র ধরেই কংগ্রেসের সঙ্গে তাঁর পথচলা শুরু। ২০০৯ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন। তবে পরবর্তী সময়ে দলের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়। ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।

লেবুবাবুর মৃত্যুর খবর মালদার কোতোয়ালি ভবনে পৌঁছতেই শোকের পরিবেশ তৈরি হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিন ধরে তাঁর দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা মল্লিকা দাসও শোকে ভেঙে পড়েন।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী লেবুবাবুর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেছেন। তাঁর কথায়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল। কংগ্রেস পরিবার এক প্রবীণ অভিভাবককে হারাল বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।

কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীও আবু নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদের স্মৃতি পরিবারের কাছে চিরকাল অমলিন থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

হাসিনার ফেরার খবরে উত্তাল বাংলাদেশ: ইউনূসের বাড়িতে আগুন, কড়া বার্তা তারেক রহমানের

ইন্দ্রনীলের পর বিপাকে ব্রাত্য! দায়ের জিরো এফআইআর, বাগুইআটি থানায় অভিযোগ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker