0%

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জিততেই হবে ভারতকে। তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার প্রথম টেস্টে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়নি। ওয়েলিংটনের মাঠে যখন পেস বোলারদের প্রয়োজন তখন মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। যশপ্রীত বুমরাহের সঙ্গে খেলছেন আকাশ দীপ, অনশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রবীন্দ্র জাদেজা শুধুই বোলার নয়, ব্যাটারও। তাকে বসিয়ে রাখার সিদ্ধান্তও মেনে নিতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। যদিও ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেছেন, ‘সিরাজের কোনও সমস্যা নেই। এটাই সেরা একাদশ আমাদের। দল বাছাই করার সময় আমরা ভেবেছিলাম এই খেলোয়াড়দের রাখা ঠিক হবে। আমার মনে হয় না সিরাজ বা রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা তো কেবল প্রথম দিন। আমরা শুধু প্রথম দিনের জন্যই দল বাছাই করি না, বরং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের জন্যও করি। পাঁচদিনের ম্যাচ, সময় দিতে হবে।’

আরও পডুন: কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

এদিন ওয়েলিংটনে টসে জিতে প্রথমে ফিল্ডিং-য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুটা ভাল না করলেও দিনের শেষে হাল ধরেন কিউয়ি ব্যাটার গ্লেন ফিলিপস ও হেনরি নিকোলস। ফিলিপস ৯৪ রানে দাঁড়িয়ে ও সেঞ্চুরি হাঁকিয়ে ১১৩ রানে নট আউট নিকোলস। প্রথম দিনের খেলার শেষে নিউজিল্যান্ডের স্কোর পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রান।

The post নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker