‘মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব’, রাজবীরের উপর ক্ষোভে ফেটে পড়লেন সৃজলা!

বিগ বস বাংলার বাড়িতে ফের একবার বিতর্কের কেন্দ্রে রাজবীর দে। জিতু কমল ও সৃজলা গুহকে ঘিরে তাঁর করা একটি মন্তব্য প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরঞ্জন মণ্ডল বিষয়টি সৃজলার কানে তুলতেই অভিনেত্রীর মেজাজ সপ্তমে চড়ে। যদিও পুরো ঘটনা জানার আগেই রাজবীরকে কড়া ভাষায় সতর্ক করেছিলেন তিনি। এমনকী রাগের মাথায় তাঁকে উদ্দেশ্য করে বলেন, “মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব।”
প্রথম পর্বে কয়েক সেকেন্ড, দ্বিতীয় ভাগে বড় চমক! হনুমান রূপে সানি দেওলকে নিয়ে কী জানালেন চিত্রগ্রাহক?
বিষয়টি জানার পর আর চুপ করে থাকেননি সৃজলা। সরাসরি রাজবীরের মুখোমুখি হয়ে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। নন্দিনীর সঙ্গে রাজবীরের অতীত সমীকরণের প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। অভিনেত্রীর অভিযোগ, অন্যের ব্যক্তিগত জীবন এবং বিশেষত কোনও মহিলার চরিত্র নিয়ে মন্তব্য করার অধিকার রাজবীরকে কেউ দেয়নি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে লজ্জা করে না? নোংরা ভাবনা, নোংরা মানসিকতা।” জিতুকে উদ্দেশ্য করেও কটাক্ষ ছুড়ে দেন সৃজলা। অন্যদিকে, এই ঘটনার পর বিগ বসের সঙ্গে আলাদা করে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন জিতু।
জিতু-সৃজলার পাশে রাজবীর, তাতেই কি ভাঙল পুরনো জোট? সরব নিরঞ্জন, পাল্টা হুঁশিয়ারি ওয়াইল্ড কার্ডের
অন্যদিকে সৃজলা বাক বিতণ্ডায় জড়ান মনামী- তনুশ্রীর সঙ্গেও। তিনি সাফ বলে বসেন, এসব যখন রাজবীর বলছিলেন, তখন কেন তাঁকে ডাকা হয়নি। এদিকে, সৃজলার চরিত্র নিয়ে যখন নানা কথা হচ্ছে, তখনই রাজবীর জানান, তিনি জানেন কী এবং কোন কথা বলেছেন। জিতু এবং সৃজলার সম্পর্ক নিয়ে যে কথা বলা উচিৎ না, এমনটাও জানান নিরঞ্জন। সেখানেই সৌরভ প্রশ্ন তোলেন সৃজলা নিজেও রাজবীর-নন্দিনীকে নিয়ে নানা কটু কথা বলেছেন, তাহলে আজ এত সমস্যা কীসের? কিন্তু নিরঞ্জন সাফ জানান, সেক্ষেত্রে তাঁদের দুজনের কন্সেন্ট ছিল, আর এক্ষেত্রে সৃজলা দাবি করেন জিতু কেবল তাঁর বন্ধু। ফলেই, ঘরের আবহাওয়া যে এখন বেশ উত্তপ্ত একথা বলাই যায়। এদিকে, প্রশ্ন এখন একটাই জিতু রাজবীরকে বলেছিলেন গুড়িয়া নিয়ে খেলার কথা, আর গতকাল নিজের সম্মান নিয়ে এত সহজে কান্নাকাটি শুরু করে দিলেন?
এদিকে, প্রতিযোগীদের সামনে এখন বড় পরীক্ষা। চলতি সপ্তাহেই নির্ধারিত হবে মরশুমের প্রথম ফাইনালিস্ট। টিকিট টু ফিনালের লড়াই থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন রণিতা দাস ও তনুশ্রী রায় দাস। দু’জনেই এই সপ্তাহে মনোনয়নের তালিকায় রয়েছেন।



