0%

আগামী ২৫ দিনেই দেশজুড়ে ৫২ লক্ষ বিয়ে! হবে ৭.৫ লক্ষ কোটির বাণিজ্য, অবাক করবে পরিসংখ্যান

সবদিক নিউজ: চলতি বছরের উৎসবের মরসুম প্রায় শেষ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছটপুজো। এদিকে, আগামীকাল অর্থাৎ শুক্রবার, দেবুত্থান একাদশী। এর মাধ্যমেই বিবাহের মরসুম (Wedding Business) শুরু হচ্ছে। এই ২৫ দিনের সময়কালে প্রায় ৫২ লক্ষ বিবাহ সম্পন্ন হবে। অনুমান করা হচ্ছে, এর ফলে দেশের অর্থনীতি ও বাজারে ৭.৫ লক্ষ কোটি টাকার জোয়ার আসবে। এই অনুমানটি করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স তথা CAIT। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি সংগঠন। বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে অনুমান করা হয়েছে যে, এই বিয়ের মরসুমে শুধুমাত্র দিল্লি-NCR-এই প্রায় ৫ লক্ষ বিয়ে সম্পন্ন হবে। এদিকে, দেশব্যাপী (India) এই সংখ্যাটি ৫২ লক্ষে পৌঁছতে পারে। দিল্লি-NCR-এর সম্পন্ন হওয়া বিয়েগুলি (Marriage) থেকেই প্রায় ২.৫০ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, এই রিপোর্টটি CAIT-এর গবেষণা শাখা ক্যাট রিসার্চ অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট সোসাইটি (CRTDS) দ্বারা প্রস্তুত করা হয়েছে। CAIT দাবি করেছে যে, ২৫ টি রাজ্যের প্রধান পাইকারি ও খুচরো বাজার জুড়ে ৩০০ জনেরও বেশি ব্যবসায়ী নেতা এবং ৫৫০ টি শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থার সঙ্গে ব্যাপক আলোচনা ও একটি দেশব্যাপী সমীক্ষা চালানো হয়েছিল।

আগামী ২৫ দিনেই দেশজুড়ে ৫২ লক্ষ বিয়ে (Wedding Business)!

কোন কোন সেক্টর লাভবান হবে: উল্লেখ্য যে, এই প্রসঙ্গে CAIT-এর সাধারণ সম্পাদক তথা বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন যে, প্রতিটি বিয়েতেই বিভিন্ন সেক্টরে চাহিদা তৈরি হয়। যার সবচেয়ে বড় সুবিধাভোগীরা হলেন ছোট দোকানদার, পাইকারি ব্যবসা, স্থানীয় উৎপাদক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী, ভ্রমণ পরিষেবা প্রদানকারী, হোটেল, ক্যাটারার, কারিগর, কৃষক, এবং হাজার হাজার পেশাদার পরিষেবা প্রদানকারী। বিয়ের অনুষ্ঠানে গহনা ও ডিজাইনার পোশাক থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স, আতিথেয়তা, পরিবহণ, মিষ্টি, সাজসজ্জা, ফটোগ্রাফি, উপহার, গিফট প্যাকেজিং এবং ইভেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত সকলের জন্যই কাজের সুযোগ থাকে।

গত ৫ বছরে ভারতের বিবাহ অর্থনীতিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২২ সালে ৩২ লক্ষ বিবাহ সম্পন্ন হয়। যেখানে বাণিজ্য হয় মোট ৩.৭৫ লক্ষ কোটি টাকার। এদিকে, ২০২৩ সালে সম্পন্ন হয় ৩৮ লক্ষ বিবাহ। যেখানে হয়েছিল ৪.৭৪ লক্ষ কোটি টাকার ব্যবসা।

 ‘ভারতীয় পণ্যই বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠবে’, দেশের শিল্পমহলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

এছাড়াও, ২০২৪ সালে হয় ৪৮ লক্ষ বিবাহ। যেখানে ব্যবসার পরিমাণ ছিল ৫.৯০ লক্ষ কোটি টাকা। ২০২৫ সালে হয় ৪৬ লক্ষ বিবাহ। যেখানে হয় ৬.৫০ লক্ষ কোটি টাকার ব্যবসা। ২০২৬ সালে আনুমানিক ৫২ লক্ষ্য বিবাহ হতে পারে। যেখানে ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে  ৭.৫০ লক্ষ কোটি টাকায়।

 বিশ্বজুড়ে উন্মাদনা! GTA 6 খেলতে অফিস-কাছারি থেকে ছুটি, ভারতে ঘরে-ঘরে Blinkit পৌঁছে দিচ্ছে গেম

একটি বিয়েতে কত খরচ হয়: CAIT-এর মতে, একটি সাধারণ বিয়েতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়। এদিকে, একটি প্রিমিয়াম এবং জাঁকজমকপূর্ণ বিয়ের ক্ষেত্রে এই খরচ ৪ থেকে ৫ কোটি টাকা বা তারও বেশি হতে পারে। ব্যয়ের এই ব্যাপক পরিসর ছোট পাড়ার দোকানদার থেকে শুরু করে বড় হসপিটালিটি ও লাক্সারি ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রকেই বিয়ের অর্থনীতি থেকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker