বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি: ঠিক আটবছর আগের বল বিকৃতীর মতো ঘটনা ফের ঘিরে ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। বলা ভাল, বর্তমান অজি ক্রিকেটারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বল ট্যাম্পারিং-য়ের ঘটনা তথা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি। ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বলের একপাশ স্যান্ডপেপার দিয়ে ঘষে রুক্ষ করার ঘটনায় অভিযুক্ত ছিল অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় তৎকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর কড়া শাস্তির খাড়া নেমে এসেছিল। আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাঁদের উপর। ক্যামেরন ব্যানক্রফটের উপর ছিল ৯ মাসের নিষেধাজ্ঞা। কোচ ড্যারেন লেম্যান পদত্যাগের ঘোষণাও করেছিলেন বিতর্কের মুখে।
আরও পডুন: সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড
সেই ঘটনা ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে। যাকে নিয়ে বিপাকে পড়েছে অজি ক্রিকেট বোর্ড। চাপ বাড়ছে প্যাট কামিন্সের উপরেও। পরিস্থিতিটি তখন সবার নজরে আসে, যখন অনুশীলনে যাওয়ার সময়ে সাংবাদিকরা কামিন্সকে ঘিরে ধরেন। কামিন্স এই কথোপকথনটি দ্রুত শেষ করতে চেয়েছিলেন। তিনি সাংবাদিকদের জানান যে, তাকে অনুশীলনে যেতে হবে। এছাড়া, যাওয়ার আগে তাকে তার স্ত্রী বেকিকে জড়িয়ে ধরতে দেখা যায়। কামিন্সের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের উপস্থিতি দেখা যায় ব্যানক্রফটের দেওয়া বিবৃতির পর। যেখানে এই প্রাক্তন ওপেনার অভিযোগ করেছেন যে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সময় বল ট্যাম্পারিংয়ের পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলীয় দল ও কোচিং স্টাফের জানা ছিল। তাঁর এই নতুন বয়ান বল টেম্পারিং কেলেঙ্কারি এবং এ বিষয়ে সিনিয়র খেলোয়াড়দের অবগত থাকার বিষয়টি নিয়ে আবারও নতুন করে প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সেই ইস্যুতেই কামিন্সকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তখনই প্রশ্ন এড়িয়ে যেতে গিয়ে বিপাকে পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
The post বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



