আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! কলকাতা-সহ কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মেঘলা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশও মেঘলা থাকবে। শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ডিসেম্বরে বিধানসভার শীতকালীন অধিবেশন, স্বাস্থ্য থেকে বিধায়কদের ভাতা, কী কী বিল আনছে সরকার?
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সব জেলাতেই ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবারও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর আবহাওয়া পরিষ্কার হতে পারে।



