0%

টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় বৈভব, ১৫ বছরের বিস্ময় কিশোরে মজে বলি তারকা 

মাঠে নামলেই নজির গড়ে সে। এবার মাঠের বাইরেও ছাপ রাখছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১৫ বছর বয়সি বিস্ময় তারকা টাইমের প্রথম ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছে। তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা আয়ুষ্মান খুরানা। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা। তাঁর কাছে বৈভব কেবল ক্রিকেটের বিস্ময়বালক নন, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি।

প্রথমবার ভারতের জন্য ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক পত্রিকা ‘টাইম’। দেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন, এমন ১০০ জন নেতা ও উদীয়মান ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকায়। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছে বৈভব। রয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর, বক্সার লভলিনা বরগোহাঁই, ভারোত্তোলক মীরাবাঈ চানু, দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, টেনিস তারকা সানিয়া মির্জা, মহিলা হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলিট ভিথ্যা রামরাজ ও কুমকুম মহোদ।

কেন বৈভবকে বদলে যাওয়া ভারতের প্রতিনিধি মনে করছেন তিনি? তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা।

তবে সূর্যবংশীর বৈভবে মুগ্ধ আয়ুষ্মান। তিনি নিজেও এর আগে ‘টাইম ১০০’ সম্মান পেয়েছেন। পেয়েছেন ‘টাইম ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ও। বৈভবের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘মাঠে যখন ক্রিকেট ব্যাট হাতে ঝড় তোলে বৈভব, তখন আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাঁদেরই, যাঁরা অন্য ভাবে ভাবতে পারেন। ও নিঃসন্দেহে এক ক্রীড়া প্রতিভা। কিন্তু মনে হয়, তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ও।’ কেন বৈভবকে বদলে যাওয়া ভারতের প্রতিনিধি মনে করছেন আয়ুষ্মান? তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক থেকে শুরু করে এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে একের পর এক রেকর্ড গড়েছে বৈভব। তার উত্থান প্রমাণ করে, প্রতিভা যে কোনও প্রান্ত থেকেই উঠে আসতে পারে।”

অভিনেতার সংযোজন, “বৈভবের মাপকাঠি ওর করা রানের সংখ্যার মধ্যে নেই। কোটি কোটি স্বপ্ন যখন অসাধারণ হয়ে ওঠার স্বাধীনতা পায়, তখন কী ঘটে? তার উত্তর একমাত্র সময়ই দিতে পারবে। তবে ব্যাটিং আর নজরকাড়া আত্মবিশ্বাস দিয়েই হয়তো বৈভব ইতিমধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে।” ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় বিভিন্ন বিভাগে জায়গা পেয়েছেন বিশিষ্টরা। ‘ইনোভেটর্স’ বিভাগে রয়েছেন বৈভব, মীরাবাঈ ও কুমকুম মোহদ। ‘ফেনমস’ বিভাগে জায়গা পেয়েছেন লভলিনা, গুকেশ ও ভিথ্যা রামরাজ। সবিতা পুনিয়া রয়েছেন ‘লিডার্স’ বিভাগে। অন্যদিকে, ‘অ্যাডভোকেটস’ বিভাগে নাম রয়েছে সানিয়া ও হরমনপ্রীতের।

Ayushmann Khurrana praises Vaibhav Sooryavanshi
আয়ুষ্মান খুরানা। ফাইল ছবি

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে বৈভব। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের অধিনায়কত্ব করে সর্বোচ্চ পর্যায়ের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছে সে। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে কম বয়সে ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এতদিন যে নজির ছিল শচীন তেণ্ডুলকরের নামে। আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডও তার নামে। গত আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিল বৈভব।

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে বৈভব। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের অধিনায়কত্ব করে সর্বোচ্চ পর্যায়ের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছে সে।

তালিকায় জায়গা পাওয়া অন্য ক্রীড়াবিদদের সাফল্যও উল্লেখযোগ্য। হরমনপ্রীত প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ ও ২০২৫ সালে মহিলা প্রিমিয়ার লিগ জেতে। গত নভেম্বরে তাঁর নেতৃত্বেই প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মহিলা ক্রিকেটার হওয়ার নজিরও রয়েছে তাঁর। সবিতা পুনিয়া তিনবার ‘ওয়ার্ল্ড গোলকিপার অফ দ্য ইয়ার’ সম্মান পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দলের হয়ে ৩২১টি ম্যাচ খেলেছেন তিনি। মীরাবাঈ চানু টোকিও অলিম্পিকে রুপোজয়ী। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপো, কমনওয়েলথ গেমসে তিনটি সোনা রয়েছে তাঁর ঝুলিতে। চলতি বছর জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও রুপো জিতেছেন।

লাভলিনা টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন। এশিয়ান গেমসে রুপোর পর চলতি বছরের আসরেও সোনা জিতেছেন। অন্যদিকে, ২০ বছরের গুকেশ দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চলতি মাসের শেষ দিকে উজবেকিস্তানের জাভোখির সিনদারভের বিরুদ্ধে খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন তিনি। সানিয়া মির্জার ঝুলিতে রয়েছে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ডবলসে তিনটি এবং মিক্সড ডবলসে তিনটি। আর ভিথ্যা রামরাজ এশিয়ান গেমসে ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জেতার পথে পিটি ঊষার ৪২ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। এমন স্বীকৃতিতে আপ্লুত সবিতাও। তিনি বলেছেন, “এমন সম্মান আমার কাছে অসাধারণ প্রাপ্তি। ভারতের ভবিষ্যৎ গড়ার কাজে বিভিন্ন ভাবে অবদান রাখা এত অনুপ্রেরণাদায়ী মানুষের সঙ্গে একই তালিকায় জায়গা পেয়ে কৃতজ্ঞ ও আপ্লুত।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker