0%

বৃষ্টির কারণে টানা ৪ দিনের ছুটি! ছয় জেলায় সব স্কুল বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার ভোরবেলা থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর নাগাদ পুরীর কাছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়ার দিকে নজর রেখে ছয় জেলার সব স্কুলে ছুটি (School Holiday) ঘোষণা করল রাজ্য সরকার।

ছয় জেলার স্কুলে চারদিনের ছুটি | (School Holiday)

আকভানের প্রভাবে ইতিমধ্যে আবহাওয়ার বদল হয়েছে। বিশেষত উপকূলবর্তী অঞ্চলে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। আজকের মধ্যে এই ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়বে। সেদিকে নজর রেখে রাজ্যের ছয় জেলার স্কুলে তিনদিনের ছুটি ঘোষণা করল ওড়িশা সরকার (Government of Odisha)। বৃহস্পতিবার থেকে শনিবার অবধি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে রবিবারের সাপ্তাহিক ছুটি জুড়লে একটানা চারদিনের ছুটি পাবে পড়ুয়ারা।

ঝড়বৃষ্টির দাপট বাড়তেই ওড়িশার গজপতি, গঞ্জাম, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া ও কন্ধমালের সকল সরকারি, সরকার পোষিত ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে আগামী শনিবার অবধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও খোলা যাবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ হকারদের জন্য বিদেশি স্টাইলের স্টল! ব্যবসাতেও অভিনব মডেলের ঘোষণা অগ্নিমিত্রার

স্কুল শিক্ষা দফতরের তরফে বলা হয়েছে, আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে। শনিবারের পরেও যদি ঝড়বৃষ্টির দাপট না কমে, তাহলে ছয় জেলায় স্কুলগুলিতে ছুটির পরিমাণ বাড়ানো হতে পারে। পাশাপাশি আজ ও আগামীকাল মালকানগিরি ও খোরদাতেও স্কুল বন্ধ থাকবে।

এদিকে আজ ওড়িশার গজপতি, গঞ্জাম, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া ও কন্ধমালে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। সেই দিকে নজর রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মীদের ছুটি নেই। আগামী রবিবার অবধি রাজ্যের সকল সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও আকভানের প্রভাব টের পাওয়া যাচ্ছে। ওড়িশার নানা জেলায় ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে ছয় জেলার সব স্কুলে তিনদিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker