0%

আইন মেনেই আসন পুনর্বিন্যাস! ভোট ঘোষণায় স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা

SOBDIK NEWS: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন নিয়ে টানাপড়েন চলছেই। ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা সূত্রে পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার সেই পথেই হাঁটল কেএমসি।

সুপ্রিম কোর্টে পৃথক মামলা কলকাতা পুরসভার | (Kolkata Municipal Corporation)

কেএমসির বক্তব্য, কলকাতার আসন পুনর্বিন্যাস আইন মেনেই হয়েছে। সেই কারণে পুরভোট ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করা হোক। এই মামলার দ্রুত শুনানি চেয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেন কলকাতা পুরসভার আইনজীবী। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার এই সংক্রান্ত সব মামলার একত্রে শুনানি হবে।

গত ৬ নভেম্বর কলকাতার পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, মামলাটি সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন রয়েছে। সেখানে নিষ্পত্তি না হওয়া অবধি ভোট ঘোষণা করা যাবে না।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে ৫ জেলায় অতিভারী বৃষ্টি, কবে কমবে দুর্যোগ? জানাল আবহাওয়া দপ্তর

এদিকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় রাজ্য ও মামলাকারীর কাছে হলফনামা তলব করেছে। তবে পুরভোট ঘোষণায় কোনও রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেকথা জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। এরপরেই স্থগিতাদেশ দেওয়া হয়।

অন্যদিকে নভেম্বরের শেষ সপ্তাহে সিঙ্গেল বেঞ্চে আসন পুনর্বিন্যাস মামলার শুনানি হওয়ার কথা। তবে তার আগেই ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে মামলা করেন পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিব। এবার পৃথক মামলা করল কলকাতা পুরসভা।

কলকাতার আসন পুনর্বিন্যাস আইন মেনে হয়নি এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন সিপিএম নেতা দীপু দাস। ডিলিমিটেশনের ক্ষেত্রে জনসংখ্যার বদলে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর এই জল হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। আগামী সোমবারের শুনানিতে কী হয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker